বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৯শে নভেম্বর ২০২২ রাত ১০:২৯
৩৫১
বাংলার কণ্ঠ প্রতিবেদক : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভোলা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যেগে এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি যুব ও স্বেচ্ছাসেবক বিভাগের সহযোগিতায় ভোলা ইউনিটের ২ টি ব্যাচে উপজেলা এবং জেলার মোট ৬০ জন যুব সদস্যদের নিয়ে প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষন অনুষ্ঠিত হয় ।
শনিবার ১৯ নভেম্বর ২য় ব্যাচের ৩দিন ব্যাপী প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠিত হয় । সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ভোলা জেলা ইউনিটের সেক্রেটারী মো: আজিজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ভোলা জেলা ইউনিটের যুব প্রধান আদিল হোসেন তপু।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন ৩দিন ব্যাপী প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে ভোলা রেড ক্রিসেন্ট ইউনিটের উপ-যুব প্রধান ১ সাদ্দাম হোসেন রনি, উপ-যুবপ্রধান ২ বেনজির ইসলাম ভাবনা, প্রশিক্ষণ বিভাগের প্রধান আবদুল্লাহ আল নোমান,রক্ত বিভারে বিভাগীয় প্রধান আরিফুর রহমান মিম, ভোলা সরকারি কলেজ ইউনিটের দলনেতা মো: হৃদয়, উপ-দলনেতা ১ আল-আমিন মো: সিফাত প্রমূখ।
এসময় ৩দিন ব্যাপী প্রাথমিক চিৎকিৎসা প্রশিক্ষণে প্রশিক্ষনার্থীদের রেড ক্রস ও রেড ক্রিসেন্টের ইতিহাস ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ বিষয়ে হাতে কলমে প্রশিক্ষন প্রদান করা হয়।
এসময় বক্তরা বলেন, ৩দিন ব্যাপী প্রশিক্ষণ গ্রহনের মাধ্যমে প্রশিক্ষনার্থীদের জ্ঞান, দক্ষতা ও আচরনগত পরিবর্তন ঘটবে। পাশাপাশি প্রাথমিক চিকিৎসা গ্রহনের ফলে প্রশিক্ষনার্থীদের দক্ষতা বেড়েছে যা তারা নিজেদের বাস্তব জীবনে কাজে লাগাতে পারবে এবং দেশের যেকোন দুর্যোগে মানবতার সেবায় কাজ করবে । পরে ৩দিন ব্যাপী প্রশিক্ষন শেষে প্রশিক্ষনার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়।
চরফ্যাশনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে র্যালি ও আলোচনা সভা
প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
প্রতিবেশী প্রায় সব দেশের সঙ্গেই ভারতের সম্পর্ক খারাপ: তথ্যমন্ত্রী
দেশে রাজনৈতিক অস্থিরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
নারীর ক্ষমতায়নে সরকারের আন্তরিকতার অভাব নেই: তথ্যমন্ত্রী
স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত বাংলাদেশের মানুষ : রুহুল কবির রিজভী
প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর
১ ডিসেম্বর বড় সমাবেশে বিজয়ের মাসের কর্মসূচি শুরু করবে বিএনপি
দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র সফল হবে না: দুদু
জেলা প্রশাসকের আশ্বাসে ভোলায় যুবকদের আমরণ অনশন প্রত্যাহার
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত