বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৮ই নভেম্বর ২০২২ রাত ০৯:২৭
৮০১
মোঃ ইসমাইল: ইসলামী আন্দোলনের নায়েবে আমীর মুফতি ফয়জুল করিম বলেছেন, পূর্বের ইতিহাস বাদ দিলাম। ১৯৯১ সালে ক্ষমতায় এসেছে বিএনপি। সে সময় প্রধানমন্ত্রী ছিলেন খালেদা জিয়া। মানুষ ভেবেছিল দীর্ঘদিন স্বৈরশাসক এরশাদ সরকারের স্বৈরশাসন দুর হয়ে একটি গণতন্ত্রভিত্তিক রাস্ট্র প্রতিষ্ঠা হবে। মানুষ শান্তি পাবে। কিন্তু ১৯৯৬ সাল পর্যন্ত দেশ চালানোর পরে মানুষ তাকে প্রত্যাখ্যান করেছে। আবার ভেবেছিলাম শেখ সাহেবের কন্যা শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করে আওয়ামী লীগকে ক্ষমতায় বসালে দেশে শান্তি আসবে। কিন্তু না ২০০০ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার পর তাদের ভরাডুবি হয়েছে। ২০০১ সালে শান্তির জন্য আবারও বিএনপিকে ক্ষমতায় আনা হয়েছে। কিন্তু তারা এমনভাবে দেশ চালিয়েছে যে ২০০৬ সালের পর দুই দলের নেতাদেরকে জেলে যেতে হয়েছে। সেনাবাহিনীর হাতে অবরুদ্ধ হয়েছে। সেনাবাহিনী আড়াই বছর দেশ চালিয়েছেন। আবার আওয়ামী লীগ ক্ষমতায় এসে ২০২২সাল পর্যন্ত আছে। কিন্তু মানুষ শান্তি পায় নাই।
শুক্রবার বিকলে ৫টার দিকে ভোলা শহরের গোরস্থান মাদরাসার মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা শাখার আয়োজনে ইউনিয়ন ও ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলনের নায়েবে আমীর মুফতি ফয়জুল করিম এসব কথা বলেন।
ফয়জুল করিম বলেন, নির্বাচনে শুধু নেতা আর দলের পরিবর্তনের মাধ্যমে দেশে শান্তি আসবে না। দেশে শান্তি আসতে হলে নীতির পরিবর্তন করতে হবে। কখনো নীতিহীন মানুষ দিয়ে দেশে সাম্য, ন্যায় বিচার ও শান্তি প্রতিষ্ঠা করা যাবে না। তাই আগামী নির্বাচনে হাত পাখায় ভোট দিতে সকলের প্রতি আহবান জানান তিনি।
সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা শাখার সভাপতি মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।
এসময় আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের ভোলা জেলার সহসভাপতি মাওলানা মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মমিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম খাঁন প্রমূখ।
চরফ্যাশনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে র্যালি ও আলোচনা সভা
প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
প্রতিবেশী প্রায় সব দেশের সঙ্গেই ভারতের সম্পর্ক খারাপ: তথ্যমন্ত্রী
দেশে রাজনৈতিক অস্থিরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
নারীর ক্ষমতায়নে সরকারের আন্তরিকতার অভাব নেই: তথ্যমন্ত্রী
স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত বাংলাদেশের মানুষ : রুহুল কবির রিজভী
প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর
১ ডিসেম্বর বড় সমাবেশে বিজয়ের মাসের কর্মসূচি শুরু করবে বিএনপি
দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র সফল হবে না: দুদু
জেলা প্রশাসকের আশ্বাসে ভোলায় যুবকদের আমরণ অনশন প্রত্যাহার
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত