মনপুরা প্রতিনিধি
প্রকাশিত: ১৮ই নভেম্বর ২০২২ রাত ০৯:১৬
৪৪৬
মনপুরা প্রতিনিধি: ভোলার মনপুরায় পুলিশ অভিযান চালিয়ে পলাতক জঙ্গীনেতা এক মসজিদের ইমামকে আটক করে।
শুক্রবার বেলা সাড়ে ১১ টায় আটককৃত আসামীকে আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করে পুলিশ।
এর আগে বৃহস্পতিবার রাত ১১ টায় উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের দক্ষিণ সাকুচিয়া গ্রামে নিজ বাড়ি থেকে আটক করে থানা হেফাজতে আনে পুলিশ।
আটককৃত জঙ্গী নেতা হলেন, মুফতী মাইনুদ্দিন ওরফে ময়েজ (৩৫)। তিনি উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের দক্ষিণ সাকুচিয়া গ্রামের বাসিন্দা তোফায়েল আহমেদর ছেলে। তিনি তোফায়েল আহমেদ মসজিদের ইমাম।
পুলিশ সূত্রে জানা যায়, আটককৃত জঙ্গী নেতা মসজিদের ইমাম মুফতী মাইনুদ্দিন ঢাকার গাজীপুরের জয়দেব থানার সন্ত্রাসবিরোধী মামলার পলাতক আসামী। এছাড়াও ২০০৯ সালে একই থানার বিস্ফোরকদ্রব্য মামলায় তিনি জেল খেটেছেন। এছাড়াও আটককৃত ওই ইমামের বিরুদ্ধে নোয়াখালী নারী ও শিশু নির্যাতন আদালতে মামলা রয়েছে।
এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদ আহমেদ জানান, আটককৃত জঙ্গী নেতা মসজিদের ইমাম মুফতী মাইনুদ্দিনকে আটক করে শুক্রবার বেলা সাড়ে ১১ টায় আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
লালমোহনে প্রথম ধাপে ৭ ইউপি নির্বাচন
ভোলায় ডিমের পুষ্টিগুণ ও নিরাপদ খাদ্য গ্রহণে সচেতনতামূলক ক্যাম্পেইন
ভোলায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
ভোলায় কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির মানববন্ধন
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন
ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ : রিজভী
বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর
এনআইডি সেবা দুর্নীতি ও হয়রানিমুক্ত দেখতে চাই : সিইসি
ভোলায় জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত