বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৭ই নভেম্বর ২০২২ রাত ০৯:০৬
৪০৩
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা জেলা বিএনপির নতুন আহবায়ক কমিটি ঘোষণা করায় আনন্দ মিছিল করতে এসে মিছিলের আগে মো: হাসান (৩৫) নামে এক কর্মীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে আনন্দ মিছিল বের হওয়ার আগে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাকে তাৎক্ষনিক ভোলা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। তিনি ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মোঃ ইউসুফ আলী ছেলে এবং সে ওই ইউনিয়নের বিএনপির কর্মী। এদিকে বেলা সাড়ে ১১ টার দিকে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে আনন্দ মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক শফিউল রহমান কিরণ, সদস্য সচিব রাইসুল আলম।
এসময় বক্তারা জেলা বিএনপির নতুন আহবায়ক কমিটি ঘোষণা করায় বিএনপির চেয়ার পার্সন খালেদা জিয়া, তারেক জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ধন্যবাদ দিয়ে বলেন, আমাদের নেত্রীর বিরুদ্ধে সকল মামলা থেকে মুক্তি দিবে হবে। এছাড়াও নিরপেক্ষ সরকারের অধিনে আগামী সংসদ নির্বাচন দিবে হবে। বিএনপির আন্দোলনে নিহতদের রক্ত আমরা বৃধা যেতে দিবো না। এসময় জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আসা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা ব্যানার ও পেস্টুন নিয়ে আনন্দ মিছিলে অংশ গ্রহণ করেন।
এদিকে বিএনপির মিছিলে অংশ নিয়ে এসে মারা যাওয়া মো: হাসানের ভাই ইউনুস ও আলম জানান, হাসান সকালে বাসা থেকে বের হয়ে ভোলা শহরে বিএনপির মিছিলের উদ্দেশ্যে যান। বিএনপির দলীয় কার্যালয়ের সামনে স্ট্রোক করেন। পরে তাকে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম জানান, বিএনপির মিছিল শুরুর আগে অসুস্থ্য হয়ে তার এক ভক্ত মারা গেছে।
মনপুরায় বিদ্যুৎ সরবরাহ নিয়ে কর্মকর্তা ও গ্রাহকদের মধ্যে সংঘাত, আহত-৫
ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার
লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা
লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস
ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা
বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান
বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত