অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ | ২১শে আশ্বিন ১৪৩৩

 ভোলায় মাদকদ্রব্যের অপব্যবহার  রোধে কর্মশালা অনুষ্ঠিত

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৬ই নভেম্বর ২০২২ রাত ১০:১৭

remove_red_eye

৩৮৩

হাসনাইন আহমেদ মুন্না : ‘জীবনকে ভালবাসুন, মাদক থেকে দূরে থাকুন’ এই ¯েøাগান নিয়ে ভোলায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১২ টায় ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে সদর উপজেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে দিনব্যাপী কর্মশালায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিবেক সরকারের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: তৌফিক-ই-লাহী চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মো: সাইফুল ইসলাম। আরো বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তামিম আল ইয়ামিন, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: জসিম উদ্দিন, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক আবেদ শাহ, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক দিদারুল আলম, প্রেসক্লাব সভাপতি এম. হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা এম এ তাহের প্রমূখ।
 এসময় বক্তারা বলেন, বর্তমানে আমাদের সমাজে মাদক একটি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। যদিও বর্তমান সরকার মাদক বন্ধে কঠোর অবস্থানে রয়েছে। তাই সমাজের সকল শ্রেণী পেশার মানুষ একসাথে মাদকের বিরুদ্ধে কার্যক্রম অব্যাহত রাখলে এটা নির্মূল করা সম্ভব। যেহেতু ভোলায় কোন মাদক উৎপাদন বা তৈরি হয়না। এটা অন্য জেলা থেকে এখানে আসে। তাই মাদক পরিবহণে ব্যবহৃত নৌপথসহ অনান্য রুটগুলোতে নজরদারী বৃদ্ধি করা দরকার। একইসাথে মাদক নির্মূলে প্রয়োজন সমন্বিত পদক্ষেপ ও সামাজিক আন্দোলন। তাই এ ব্যাপারে সবাইকে আরো বেশি সচেতন হওয়ার আহবান জানান বক্তারা।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উদ্যেগে কর্মশালায় বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, মসজিদের ইমাম, এনজিও কর্মী ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ্রহণ করেন।

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

আরও...