বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৫ই নভেম্বর ২০২২ রাত ১০:৩৭
১১৩৩
অচিন্ত্য মজুমদার : মেয়াদোত্তীর্ণ হওয়ার ৩ বছর পর ভোলা জেলা বিএনপির তিন সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সাবেক জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীরকে আহবায়ক করে কমিটিতে ১নং যুগ্ম আহবায়ক হিসেবে রাখা হয়েছে সাবেক পৌর মেয়র শফিউর রহমান কিরণকে। এছাড়া সদস্য সচিব করা হয়েছে সাবেক উত্তর দিঘলদী ইউনিয়নের চেয়ারম্যান রাইসুল আলমকে। মঙ্গলবার (১৫ নভেম্বর) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়।
রাতে বিষয়টি নিশ্চিত করে নবগঠিত জেলা বিএনপির আহবায়ক গোলাম নবী আলমগীর গনমাধ্যমকে বলেন, দলের পরবর্তী নির্দেশনা অনুযায়ী পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। অন্যদিকে নবগঠিত কমিটির যুগ্ম আহবায়ক শফিউর রহমান কিরণ বলেন, ২১ বছর বিএনপির রাজনীতি করে এই প্রথম কোন স্বীকৃতি পেলাম। তারেক রহমানের নেতৃত্বে নিজের সবটুকু সাংগঠনিক দক্ষতা দিয়ে দলকে এগিয়ে নেয়ার পাশাপাশি লোভ-লালসা এবং স্বজনপ্রীতি ঊর্ধ্বে থেকে দলের জন্য কাজ করে যাব। শহীদ জিয়ার আদর্শ ও দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তির আন্দোলন বাস্তবায়ন করার কথাও জানান তিনি। অপরদিকে কমিটির আহবায়ক ও যুগ্ম আহবায়কের সাথে আলোচনা সাপেক্ষে ভোলা জেলা বিএনপির কমিটির পূর্ণাঙ্গ রূপ বাস্তবায়ন করা হবে বলে জানান নতুন আহবায়ক কমিটির সদস্য সচিব রাইসুল আলম।
এর আগে ২০১৭ সালের ১৮ ফেব্রæয়ারি সর্বশেষ সম্মেলনের মাধ্যমে দুই বছর মেয়াদি বিএনপির জেলা কমিটি ঘোষণা করা হয়।
নজরুলের জীবন ও সৃষ্টিকর্ম নিয়ে লালমোহনে বর্ণাঢ্য আয়োজন
দুর্গার আগমনে উৎসবের আবহ, লালমোহনে প্রস্তুত ২৩ মণ্ডপ
কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি
আগামী ৬ মাসে ৬০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর
নতুন ঋণ পেতে আইএমএফের শর্ত পূরণ করতে হবে: অর্থমন্ত্রী
মক্কায় বাংলাদেশি নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
সাবেক চেয়ারম্যান মোস্তফা মিয়াজির প্রথম মৃত্যুবার্ষিকী আজ
প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পেলেন ভোলার সেই বৃক্ষপ্রেমী ইমাম
ভোলার শিবপুরে নদীভাঙন রোধে ৬০৫ কোটি টাকা বরাদ্দ, প্রধানমন্ত্রী ও পার্থকে শুভেচ্ছা
ভোলার ইলিশায় আগুনে পুড়ল কৃষক ও শ্রমজীবীদের বসতঘর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত