অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ | ২১শে আশ্বিন ১৪৩৩


ভোলায় অপচিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগে পল্লী চিকিৎসকের বিরুদ্ধে মামলা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৭ই নভেম্বর ২০২২ রাত ১০:০৭

remove_red_eye

৪৩৫



ইব্রাহিম আকতার আকাশ : ৭ মাসের শিশু সামিয়ার গলায় উঠে একটি বিষফোঁড়া। চিকিৎসার জন্য দাদা আব্দুল সাদেক নাতনি সামিয়াকে নিয়ে ভোলা শহরের বিশেষজ্ঞ ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছিলেন। এমন সময় হঠাৎ করে স্থানীয় এক পল্লী চিকিৎসকের শরণাপন্ন হন তিনি। চিকিৎসক সামিয়ার ফোঁড়া দেখে তা চিকিৎসার মাধ্যমে সারতে পারবেন বলে জানায়। তাঁর আশ্বাসে শুরু হয় চিকিৎসা। একপর্যায়ে শিশুটির শরীরে পুশ করা হয় তিনটি ইনজেকশন। শরীরে ইনজেকশন পুশ করার পরপরই শিশুটির শরীরে নীল বর্ণ ধারণ করে। তা দেখে তাড়াহুড়ো করে বেøড দিয়ে কেটে ফোঁড়ার চিকিৎসা চালান ভোলা সদর উপজেলা রাজাপুর ইউনিয়নের জনতা বাজারের ইসলামিয়া মেডিকেল হলের পল্লী চিকিৎসক মো. হোসেন (৪৬)। চিকিৎসার একপর্যায়ে মারা যায় সামিয়া। এরপর কৌশলে দোকান থেকে পালিয়ে যায় কথিত ওই চিকিৎসক।
শনিবার (৫ নভেম্বর) বিকেলে ভোলা সদর উপজেলা রাজাপুর ইউনিয়নের জনতা বাজার ইসলামিয়া মেডিকেল হলের মধ্যে এ ঘটনা ঘটে।
ঘটনার পর গত রোববার ৬ নভেম্বর বিকেলে কথিত ওই ডাক্তারের বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় চিকিৎসায় অবহেলায় একটি মামলা দায়ের করেন শিশুটির পিতা আল-আমীন।
পুলিশ বলছে, ঘটনাটির সুষ্ঠ তদন্ত চলমান রয়েছে। সামিয়া ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আল-আমীন ও সোহানা দম্পতির মেয়ে।
শিশুটির দাদা আব্দুল সাদেক মা সোহানা বেগম ও মামলার এজাহার সূত্রে জানা যায়, সামিয়াকে নিয়ে কথিত ওই ডাক্তারের শরণাপন্ন হলে তিনি সামিয়াকে ভোলা না নিয়ে তাঁর কাছে কম খরচে চিকিৎসা করাতে পারবেন বলে আশ্বস্ত করেন। কিন্তু চিকিৎসক পরপর তিনটি ইনজেকশন সামিয়ার শরীরে পুশ করতেই তাঁর পুরো শরীর নীল আকার ধারণ করে। এরপর বেøড দিয়ে তাঁর ফোঁড়ার জায়গা কাটা শুরু করলেই শিশুটির মৃত্যু হয়।
এদিকে এ ঘটনায় কোনো মামলা না করার জন্য শিশুটির দাদা আব্দুল সাদেককে অনুরোধ জানায় স্থানীয় ফারুক মাষ্টার ও রমিজ উদ্দিন নামে এক ইউপি সদস্য। ফারুক মাষ্টার ওই ইউনিয়নের কন্দকপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক এবং রমিজ উদ্দিন একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। হোসেন পল্লী চিকিৎসার পাশাপাশি কন্দকপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসায় সহকারী মৌলবি হিসেবে শিক্ষকতা করেন।
ঘটনার পর শিশুটির পরিবারকে তাঁরা মামলা না করার জন্য অনুরোধ জানান। হোসেনের জামাতা একই উপজেলার ২নং পূর্ব ইলিশা ইউনিয়নের রাস্তার মাথা বাজারের আল-কারীম মেডিকেল হলের পল্লী চিকিৎসক তারেকসহ তাঁরা বেশ কয়েকজন সামিয়ার বাবা ও দাদাকে ঘটনাটি টাকার বিনিময়ে সমাধানে যেতে অনুরোধ জানান।

নাম প্রকাশে অনিচ্ছুক জনতা বাজারের এক ব্যবসায়ি জানান, হোসেনের জামাতা তারেক, ফারুক মাষ্টার ও ইউপি সদস্য রমিজ উদ্দিন গত রাতেও এ ঘটনায় যাতে মামলা না হয় সেজন্য আপ্রাণ চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়। এমনকি মামলা হওয়ার পর হোসেনকে তাঁরা আতœগোপনে রেখেছেন। তাদের সঙ্গে নতুন একটি ফোন নাম্বারে নিয়মিত হোসেনের যোগাযোগ হচ্ছে।
ঘটনাটি দামাচাপার বিষয়ে জানতে চাইলে, হোসেনের জামাতা তারেক কৌশলে তাঁর ফার্মেসি বন্ধ করে চলে যান। ফারুক মাষ্টার ও ইউপি সদস্য রমিজ উদ্দিনও ঘটনাটি দামাচাপার বিষয়ে এড়িয়ে যান।
মামলার তদন্ত কর্মকর্তা ভোলা সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইমাম হোসেন জানান, মামলা দায়েরের পর ঘটনাটির তদন্ত শুরু হয়েছে। সোমবার দুপুরে তিনি হোসেনের ইসলামিয়া মেডিকেল হলে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষ করেছেন। ঘটনাটির আরও তদন্ত চলমান রয়েছে।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফকির জানান, শিশুটির ময়নাতদন্ত শেষে লাশ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটির তদন্ত শেষে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।





ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

আরও...