অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

চরফ্যাশনে দুই ইউপিতে ৮ চেয়ারম্যানসহ ১১৪ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ৬ই নভেম্বর ২০২২ রাত ০৯:৫৬

remove_red_eye

৩৯৭

চরফ্যাশন প্রতিনিধি : প্রায় এক যুগ পর ভোলার চরফ্যাশনের আসলামপুর ও ওমরপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৮ নভেম্বর। এ নির্বাচনকে সামনে রেখে রবিবার উপজেলা সদর ছিল উৎসব মুখর পরিবেশ। মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন রবিবার পর্যন্ত দুই ইউপিতে ১১৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তার মধ্যে আসলামপুর ইউপিতে চেয়ারম্যান পদে ৩ জন, সংরক্ষিত মহিলা মেম্বার পদে ১২ জন, মেম্বার পদে ৪৫ জন। ওমরপুর ইউপিতে চেয়ারম্যান পদে ৫ জন, সংরক্ষিত মহিলা মেম্বার পদে ১২ জন, মেম্বার পদে ৩৭ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
চেয়ারম্যান পদে আসলামপুর ইউপিতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নুরে আলম মাস্টার, স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থী আবুল কাশেম মেলেটারী, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম।
ওমর ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রিয়াজুল ইসলাম, স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থী ও বর্তমান আসলামপুর ইউপি চেয়ারম্যান একেএম সিরাজুল ইসলাম, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশের প্রার্থী গোলাম মোরশেদ, স্বতন্ত্র প্রার্থী জাফর উল্যাহ খান ও পারভেজ মনোনয়ন পত্র দাখিল করেছেন।
রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলা সদর ছিল মিছিল, শোডাউন, মোটর শোভা যাত্রায় উৎসব মুখর পরিবেশ।
আসলামপুর ইউপির আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নুরে আলম মাষ্টার ঢাকা থেকে বেতুয়া আসলে সকালে লঞ্চঘাটে তাকে রিসিভ করে দলীয় নেতা কর্মী বিশাল শোডাউন করে সদরে এসে উপজেলা নির্বাচন অফিসারের কাছে আসলামপুর ইউপি চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেন।
এদিন দুপুরে আসলামপুর ইউপি বর্তমান চেয়ারম্যান একেএম সিরাজুল ইসলাম কয়েক হাজার সাধারণ নারী ও পুরুষ নিয়ে মিছিলে, মিছিলে উপজেলা সদর মুখরিত করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ওমরপুর ইউপির চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন।
উল্লেখ্য, ২০১১ সালে বৃহত্তম আছলামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। মেয়াদের শেষের দিকে ২০১৪ সালে বৃহত্তম আছলামপুর ইউনিয়নকে বিভক্ত করে ওমরপুর ইউনিয়ন নামে আরও একটি নতুন ইউনিয়ন রূপান্তার করা হয়। নতুন ইউনিয়ন বিভক্তিকালে লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের সঙ্গে চরফ্যাশনের আছলামপুর ও ওমরপুর ইউনিয়নের ভোটার বিন্যাস ও সীমানা বিরোধ নিয়ে মামলার জটিলতার কারণে এই দুই ইউপিতে নির্বাচন স্থগিত ছিল প্রায় দীর্ঘ এক যুগ। গত ১৭ অক্টোবর এদুই উপজেলার তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী রবিবার ৬ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল, ৭ নভেম্বর মনোনয়নপত্র যাচাইবাচাই, ১২ নভেম্বর প্রার্থিতা প্রত্যাহার এবং ২৮ নভেম্বর ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...