অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

দৌলতখানে গৃহবধূকে এসিড নিক্ষেপের হুমকি

দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ৪ঠা নভেম্বর ২০২২ রাত ১০:৩৬

remove_red_eye

৪৪১

প্রতিবাদে সংবাদ সম্মেলন

 দৌলতখান প্রতিনিধি : ভোলার দৌলতখানে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মিতু বেগম নামে এক সন্তানের জননীকে এসিড মারার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ওই গৃহবধূ। শুক্রবার দুপুরে তার নীজ বসতঘরে তিনি এ সংবাদ সম্মেলন করেন। গৃহবধূ মিতু বেগম দৌলতখান উপজেলার চরখলিফা ইউনিয়নের দিদারউল্ল্যাহ গ্রামের নাজিমুদ্দিনের স্ত্রী।

এসময় লিখিত বক্তব্যে এক সন্তানের জননী গৃহবধূ মিতু বেগম অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে তাদের দখলীয় জমি নিয়ে একই এলাকার প্রতিপক্ষ মোস্তাফিজ গংদের সাথে বিরোধ চলে আসছে। গত ১৪ মে দখীল জমির পুকুরের ঘাটলা নির্মাণ নিয়ে প্রতিপক্ষ মোস্তাফিজ গংরা তাকে বেধড়ক মারধর করে। এসময় তার বাবা জাকির হোসেন , মা তহমিনা ও চাচা আলামীন এগিয়ে আসলে মোস্তাফিজ তার ছেলে ছোটন,খোকন তাদের কুপিয়ে রক্তাক্ত যখম করে। এতেও তারা ক্ষান্ত হননি। পরে তাকে ধরে নিয়ে ওই পুকুরের পানিয়ে ডুবিয়ে হত্যার চেষ্টা করে বলে মিতু বেগম জানান। স্থানীয়রা ৯৯৯ ফোন করলে থানা পুলিশ এসে তাদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করান।

মিতু বেগম আরও বলেন, ঘটনাটি স্থানীয় জনপ্রতিনিধিদের জানালে তারা বিষয়টি সমাধানের আশ^াস দিলে আমরা আইনের আশ্রয় নেইনি। কিন্তু দীর্ঘ ৫ মাস অতিবাহিত হলেও এর কোন সুরাহ হয়নি। জীবিকার তাগিদে স্বামী নাজিমুদ্দিন ঢাকায় কাজ করে থাকেন। বর্তমানে সাড়ে ৪ বছরের সন্তান তাওছান ইসলামকে নিয়ে ঘরে একা থাকেন তিনি। এসুযোগে মোস্তাফিজ গংরা তাকে রাস্তাঘাটে প্রায় সময় উত্যক্ত করে এবং এসিড মারার হুমকি-ধামকি দিয়ে আসছে। এছাড়াও পরিবারের সবাইকে মেরে বসতভিটা থেকে বিতাড়িত করার হুমকি দিয়ে আসছে প্রতিপক্ষ মোস্তাফিজ গংরা। বর্তমানে তিনি তার সন্তানকে নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, তার মা তহমিনা, প্রতিবেশি ফারুক,শাহিন,বিনু বেগম সহ অনেকে।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...