অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৫ই জুলাই ২০২৬ | ২১শে আষাঢ় ১৪৩৩

লালমোহনে কলেজের পরিত্যক্ত ছাদে সবুজের সমরোহ

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৫ই এপ্রিল ২০১৯ রাত ১০:৪৫

remove_red_eye

৯২৯

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনের রমাগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের ছাদে বাগান করে সফলতা অর্জণ করেছেন অধ্যক্ষ জামাল উদ্দিন। পরিত্যক্ত ছাদকে তিনি গড়ে তুলেছেন সবুজের সমরোহে। প্রতিষ্ঠানের দ্বিতল ভবনের ছাদে বিভিন্ন প্রকার ফল ও ফুলের চাষ করেছেন। জামাল মিয়া একজন শিক্ষক হলেও বাগান করার প্রতি তার আগ্রহ ছোটবেলা থেকেই। তখন থেকেই তিনি বাড়ির আঙিনায় যেখানে জায়গা পেতেন সেখানেই বিভিন্ন ধরনের গাছের চারা লাগাতেন। ছোটবেলার শখকে বর্তমানে তিনি একটি মডেল হিসেবে স্থাপন করেছেন।
কলেজের দুইতলা ভবনের ছাদকে অধ্যক্ষ জামাল উদ্দিন বাগানে পরিণত করেছেন। বিদ্যালয়ের ছাদে লাগিয়েছেন, মাল্টা, পেয়ারা, সফেদা, কামরাঙ্গা, কমলা, কুলসহ ফুলের বাগান। দেখে বোঝার উপায় নেই এটি কোনও ছাদ নাকি সবুজ ফসলের মাঠ। তার এই কাজকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সচেতন মহল।
এ ব্যাপারে অধ্যক্ষ জামাল উদ্দিন বলেন, ছোটবেলা থেকেই বাগান করা আমার শখ। তাই বিদ্যালয়ের ছাদে বিভিন্ন ধরনের গাছের বাগান তৈরি করেছি। আমি নিজেই বাগানের পরিচর্যা করি। উপ সহকারি কৃষি অফিসার মেহেদি হাসান সুমন আমাকে এ বিষয়ে পরামর্শ দিয়েছেন।
রমাগঞ্জ ইউনিয়নের উপ সহকারি কৃষি অফিসার মেহেদি হাসান সুমন জানান, ছাদ কৃষিতে খরচ কম হয়। এতে পরিবেশ সুন্দর থাকে। ছাদ কৃষির কারণে ভালো অক্সিজেন পাওয়া যায়। ছাদ কৃষির সবচেয়ে ভালো উপকারিতা হচ্ছে এটা পরিবারের পুষ্টির চাহিদা পূরণ করে। এসব বিষয় বিবেচনা করে রমাগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষকে ছাদ কৃষিতে আগ্রহ সৃষ্টি করি। পরে তিনি আমার কথায় রাজি হয়ে প্রতিষ্ঠানের ছাদে বিভিন্ন প্রকার ফলের চাষ শুরু করেন।

আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল

আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল

যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির

জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ

ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ

সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী

একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা :  সোহেল তাজ

একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা : সোহেল তাজ

আরও...