চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ২রা নভেম্বর ২০২২ রাত ১০:৩০
৫০৬
চরফ্যাশন প্রতিনিধি: সিজার করতে গিয়ে নবজাতক শিশুর পায়ের হাড় ভাঙ্গার অভিযোগে তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (গাইনী) ডা. হোসনেয়ারার বিরুদ্ধে অপচিকিৎসায় নবজাতকের পা ভেঙ্গে ফেলার অভিযোগ করেন নবজাতকের বাবা মোস্তফা কামাল। এ অভিযোগ তদন্তে বুধবার তিন সদস্যের একটি কমিটি গঠন করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.শোভন বশাক। চরফ্যাশন হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. মাহাবুবু কবিরকে আহবায়ক করে এই কমিটি গঠন করা হয়েছে বলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শোভন কুমার বশাক বিষয়টি নিশ্চিত করেছেন।
কমিটির অন্য দুই সদস্য হলেন-চরফ্যাশন হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট ডা. কায়ছার আলম ও মেডিকেল অফিসার ডা. আশরাফুল ইসলাম। কমিটিকে আগামী সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।
নবজাতকের পিতা চরমাদ্রাজ ইউনিয়নের মোস্তফা কামালের অভিযোগ সুত্রে জানাগেছে, গত ২১ সেপ্টেম্বর তার স্ত্রী লাভলী বেগম চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (গাইনী) ডা. হোসনেয়ারার তত্ত¡াবধানে বেসরকারি একটি ক্লিনিকে তার স্ত্রী লাভলী বেগমের সিজারের মাধ্যমে পুত্র সন্তান হয়। অভিযোগে আরও বলেন,সিজার করার সময় ডা. হোসনেয়ারার অপচিকিৎসায় নবজাতকের বাম পায়ের হাড় ভেঙে ফেলা হয়েছে । পরে তিনি নবজাতক শিশুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যান।
পরে ২৫অক্টোবর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দায়ের করেন।বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শোভন কুমার বশাক জানান, অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত