দৌলতখান প্রতিনিধি
প্রকাশিত: ৩১শে অক্টোবর ২০২২ রাত ১০:০৫
৪৬৮
দৌলতখান সংবাদদাতা : ভোলার দৌলতখানে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল লঞ্চঘাটের পল্টুন থেকে মেঘনা নদীতে পড়ে ডুবে যাওয়া নিখোঁজ শিশুর গত চার দিনেও খোঁজ মেলেনি। শুক্রবার ২৮ অক্টোবর সন্ধ্যায় শিশুটি লঞ্চঘাটের পল্টুনে ঘুরাঘুরি ও দৌড়াদৌড়ি করার সময় এ দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, লঞ্চ ঘাটের পল্টুনের উপর থেকে সন্ধ্যার দিকে শিশুটি নদীতে পড়ে যায়। পরে তাৎক্ষণিক ভাবে স্থানীয় হানিফ মাঝি নামে এক জেলে নদী থেকে শিশুটিকে উদ্ধারের চেষ্টা করে। তীব্র স্রোতের কারণে শিশুটি মুহূর্তেই নদীতে ডুবে যায়। সংবাদ পেয়ে শিশুটি উদ্ধারে কোস্টগার্ডের ডুবুরি দল ঘটনাস্থলে এসে উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। দৌলতখান ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ৯৯৯ -এ ফোন পেয়ে ঘটনাস্থলে যাই। পরে বিষয়টি কোস্টগার্ডের দক্ষিণ জোনকে জানানো হয়। শুক্রবার রাত সাড়ে নয়টা থেকে কোস্টগার্ডের ডুবুরি দল শিশুটি উদ্ধারের চেষ্টা চালায়। ডুবুরি দল কয়েক ঘণ্টা প্রাণপণ চেষ্টা চালিয়ে শিশুটি উদ্ধারে ব্যর্থ হয়ে উদ্ধার কার্যক্রম স্থগিত রাখেন। দৌলতখান লঞ্চঘাটের নাসির হাওলাদার জানান, নদীতে ডুবে যাওয়া অজ্ঞাত এ শিশুটির অভিভাবক, নাম ও ঠিকানা পাওয়া যায়নি। এলাকার জেলেরা জানায়, অনেক খোঁজাখুঁজি করে গত চার দিনেও নদীতে ডুবে যাওয়া শিশুরটির হদিস মেলেনি।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত