বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৮ই এপ্রিল ২০১৯ রাত ১২:৩২
৭৪৯
জুয়েল সাহা বিকাশ ॥ ভোলায় মুজিব নগর দিবস উপলক্ষে প্রামান্য চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুরে ভোলা জেলা প্রশাসনের আয়োজনে প্রশাসক কার্যালয়ের হল রুমে এ প্রামান্য চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মির্ধা মো: মুজাহিদুর ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, ভোলা জেলা প্রশাসক মোঃ মাসুদ আলম ছিদ্দিক। এসময় আরো বক্তব্য রাখেন, ভোলা প্রেসক্লাবের সভাপতি, দৈনিক বাংলার কণ্ঠের ও বাংলাদেশ বেতার প্রতিনিধি সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম হাবিবুর রহমান।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার পরিচালক মাহামুদুল রহমান, এনএসআই’র উপ-পরিচালক মোঃ মোখলেছুর রহমান, ভোলা বনবিভাগের কর্মকর্তা মোঃ ফরিদ মিঞ্জা প্রমূখ।
এসময় বক্তারা বলেন, ১৯৭১ সনের ১০ ই এপ্রিল বাংলাদেশ সরকার এবং মন্ত্রী পরিষদ গঠন করা হয়। এবং ১৭ ই এপ্রিল মেহেদরপুওে বৌদ্য নাথ তলায় বাংলাদেশের রাজধানী মুজিবনগরে মন্ত্রী পরিষদের আনুষ্টানিক শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় দেশী-বিদেশী প্রায় শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন। জাতির পিতা বঙ্গবন্ধুকে রাষ্ট্রপতি নির্বাচিত করে সৈয়দ নজরুল ইসলামকে অস্থায়ী রাষ্ট্রপতির দ্বায়িত্ব প্রদান করা হয়। তাজউদ্দিন আহমেদকে প্রধান মন্ত্রী, কামরুল জামানকে স্বরাষ্ট্র মন্ত্রী করা হয়।
আজকের এই দিনে মুজিব নগরে আনুষ্ঠানিক ভাবে শপথ গ্রহনের মাধ্যমে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রতিষ্ঠা লাভ করে। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে বিশেষ এক গুরুত্ব পূর্ন দিন। এর আগে মুজিব নগর দিবসের উপর একটি প্রামান্য চিত্র প্রদর্শন করে যা উপস্থিত সবাইকে একদিকে যেমন বেতনা বিধুর পরিবেশ সৃষ্টি করে এবং অপরদিকে দেশাত্ববোধ ও মুক্তিযোদ্ধের চেতনায় সবাইকে উজ্জীবিত করে।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত