দৌলতখান প্রতিনিধি
প্রকাশিত: ২৮শে অক্টোবর ২০২২ রাত ০১:৩৭
৫০৪
দৌলতখানে ঘূর্ণিঝড় সিত্রাং’র প্রভাবে ক্ষতিগ্রস্ত ৫০০ মানুষের মাঝে ত্রাণ বিতরণ
হাসনাইন আহমেদ মুন্না : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর মহাপচিালক এম খুরশীদ হোসেন বলেছেন, র্যাব দেশের যে কোন দুর্যোগ দুর্বিপাকে অসহায় মানুষের পাশে আছে। দুর্যোগ মুহুর্তে সবসময় বন্ধু হয়ে অসহায় মানুষের পাশে দাড়িয়েছে র্যাব।
তিনি বৃহস্পতিবার দুপুরে জেলার দৌলতখান উপজেলার দৌলতখান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ঘূর্ণিঝড় সিত্রাং’র প্রভাবে ক্ষতিগ্রস্ত ৫০০ অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন।
র্যাব মহাপরিচালক বলেন, র্যাব দেশের যে কোন ধরণের প্রাকৃতিক দুর্যোগ ও আপদকালিন মুহুর্তে অসহায় মানুষের পাশে থেকে সকল ধরণের সহায়তা প্রদান করে আসছে। ঘূর্ণিঝড় সিত্রাং’র প্রভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে র্যাব ইতোমধ্যে মানবিক সহায়তা প্রদান শুরু করেছে।
তিনি আরো বলেন, স্থানীয় প্রশাসনের সাথে কাঁধে কাদ মিলিয়ে দুর্যোগ মোকাবেলায় কাজ করে যাচ্ছে র্যাব। র্যাব মানবিক বিপর্যয় রোধে ঝড়ে ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তা প্রদান অব্যাহত রাখবে। এই পরিস্থিতি কাটিয়ে উঠার জন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে এবং যেকোন ধরণের পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত থাকতে হবে।
খুরশীদ হোসেন বলেন, র্যাব তার প্রতিষ্ঠালগ্ন থেকে অপরাধ দমনের পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকান্ডে অংশগ্রহণ করে জনসাধারণের পাশে থেকে বিভিন্ন সেবামূলক কাজের মাধ্যমে সর্বস্তরের মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
র্যাব প্রধান বলেন, জঙ্গিবাদ দমন, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক উদ্ধার, সন্ত্রাসী গ্রেফতারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার আসামি গ্রেফতারসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভ’মিকা পালন করে আসছে। দেশের আইন শৃঙ্খলা রক্ষায় র্যাবের প্রতিটি সদস্য’র দেশপ্রেম, সততা, কর্তব্যনিষ্ঠা, দক্ষতা ও পেশাদারিত্ব মনোভাবের ফলে র্যাব দেশের জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
র্যাব-৮ এর উদ্যেগে ত্রাণ বিতরণ উনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন, র্যাব-৮ এর অধিনায়ক ল্যাফটেনেন্ট কর্ণেল মাহমুদুল হাসান, উপ অধিনায়ক মেজর মোহাম্মদ জাহাঙ্গির আলম, জেলা পুলিশ সুপার মো: সাইফুল ইসলাম প্রমূখ।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত