বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৭শে অক্টোবর ২০২২ রাত ০১:৪৯
৫৩৫
বাংলার কন্ঠ প্রতিবেদক : ঘুর্ণিঝড় সিত্রাং এর আঘাতে ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ওবায়দুল হক বাবুল মাধ্যমিক বিদ্যালয়ের টিনের ঘর বিধ্বস্ত হয়েছে। স্কুলের উপর একটি গাছ উপড়ে পড়ে তিনটি শ্রেণিকক্ষ সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে পাঠদান ব্যহত হচ্ছে। দ্রæত মেরামত করা না হলে আসন্ন বার্ষিক পরীক্ষায় ফলাফল বিপর্যয়ের আশঙ্কা করছেন শিক্ষক শিক্ষার্থীরা। এদিকে শীঘ্রই মেরামত কার হবে বলে প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেয়া হয়েছে।
স্কুলের সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুস সাত্তার জানান, ভোলা সদর উপজেলার ইলিশা নদীর তীরবর্তী জনতা বাজারে ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয় ওবায়দুল হক বাবুল মাধ্যমিক বিদ্যালয়। বর্তমানে ১২ জন শিক্ষক ৭ শতাধিক ছাত্রছাত্রীকে পাঠদান করছেন। তবে এত অধিক সংখ্যক শিক্ষার্থীর জন্য পর্যাপ্ত শ্রেণিকক্ষ না থাকায় পাঠদানে কিছুটা সমস্যা হচ্ছিল। গত সোমবার ঘুর্ণিঝড় সিত্রাং এর আঘাতে স্কুলের টিনের ঘরের উপর একটি গাছ উপড়ে পড়ে ৩ টি শ্রেণিকক্ষ সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে যায়। এতে ৬ষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির পাঠদান ব্যহত হচ্ছে।
দ্রæত মেরামত করা না হলে আসন্ন বার্ষিক পরীক্ষায় শিক্ষার্থীদের ফলাফলের উপর বিরুপ প্রভাব পড়বে বলে জানিয়েছেন সহকারী শিক্ষক আবুল হাসনাত তসলিম।
যত শীঘ্র সম্ভব স্কুলঘর নেরামত করে শিক্ষার্থীদের পাঠদান স্বভাবিক করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কতৃপক্ষকে বলে হবে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম।
চরফ্যাশনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে র্যালি ও আলোচনা সভা
প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
প্রতিবেশী প্রায় সব দেশের সঙ্গেই ভারতের সম্পর্ক খারাপ: তথ্যমন্ত্রী
দেশে রাজনৈতিক অস্থিরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
নারীর ক্ষমতায়নে সরকারের আন্তরিকতার অভাব নেই: তথ্যমন্ত্রী
স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত বাংলাদেশের মানুষ : রুহুল কবির রিজভী
প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর
১ ডিসেম্বর বড় সমাবেশে বিজয়ের মাসের কর্মসূচি শুরু করবে বিএনপি
দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র সফল হবে না: দুদু
জেলা প্রশাসকের আশ্বাসে ভোলায় যুবকদের আমরণ অনশন প্রত্যাহার
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত