অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২২শে নভেম্বর ২০২৬ | ৮ই অগ্রহায়ণ ১৪৩৩


ভোলায় জাতীয় পার্টির উদ্যোগে উপজেলা দিবস পালিত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৩শে অক্টোবর ২০২২ রাত ০৯:১১

remove_red_eye

৫০২


বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় জাতীয় পার্টির উদ্যোগে ‘উপজেলা দিবস’ পালন করা হয়েছে। রবিবার সকাল ১০টার দিকে জাতীয় পার্টি ভোলা জেলা শাখার আয়োজনে ভোলা প্রেসক্লাব হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 ভোলা জেলা যুগ্ম সম্পাদক আজিম গোলাদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ভোলা জেলা জাতীয় পাটির আহবায়ক মিজানুর রহমান।  প্রধান বক্তা হিসেবে উপস্থিত  ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী সদস্য নুরুন্নবী সুমন, বিশেষ অতিথি ছিলেন জেলা কমিটির যুগ্ম আহবায়ক ফয়জুল্লাহ মিয়া।
এ সময় বক্তারা  বলেন, ১৯৮২ সালে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ স্থানীয় সরকার অধ্যাদেশ ১৯৮২-এর মাধ্যমে উপজেলা পরিষদ গঠন করেন। শত বছরের ব্রিটিশ উপনিবেশিক ব্যবস্থা ভেঙে গণমানুষের দৌরগোড়ায় রাষ্ট্রীয় সেবা পৌঁছে দিতেই তিনি উপজেলা পরিষদ ব্যবস্থা প্রবর্তণ করে যুগান্তকারী ভূমিকা পালন করেন। ৪৬০টি উপজেলা পরিষদ গঠন করে মৌলিক অধিকার ও রাষ্ট্রীয় সেবা তৃণমূল মানুষের দৌড়গোঁড়ায় পৌঁছে দিতে সমর্থ হয়েছিলেন।
বক্তারা আরো বলেন, হুসেইন মুহাম্মদ এরশাদ ৪২টি মহাকুমাকে জেলায় পরিণত করেন। এতে বাংলাদেশের জেলার সংখ্যা হয় ৬৪টি। মেগা প্রকল্পের মাধ্যমে উপজেলা ও জেলা সদর দপ্তর নির্মাণ করেন। ১৯৮৮ থেকে ৯০ সালে সারা দেশে ৫৬৮টি গুচ্ছগ্রাম স্থাপন করে ২১টি ছিন্নমূল ভূমিহীন পরিবারকে পুনর্বাসিত করেন।





ভোলায় বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ৩০ হাজার মানুষ

ভোলায় বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ৩০ হাজার মানুষ

এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী

এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী

শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্টগার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্টগার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ

সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে বেতন বাড়লো ১৩৮ শতাংশ

সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে বেতন বাড়লো ১৩৮ শতাংশ

জ্ঞানকে উৎপাদন ও উদ্ভাবনে কাজে লাগাতে প্রয়োজন ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সংযোগ: শিক্ষামন্ত্রী

জ্ঞানকে উৎপাদন ও উদ্ভাবনে কাজে লাগাতে প্রয়োজন ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সংযোগ: শিক্ষামন্ত্রী

জাতীয় ঐক্যের মাধ্যমে বাংলাদেশ রক্ষায় সরকারকে সমর্থনের আহ্বান দুদুর

জাতীয় ঐক্যের মাধ্যমে বাংলাদেশ রক্ষায় সরকারকে সমর্থনের আহ্বান দুদুর

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৯ শিশুর প্রাণহানি

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৯ শিশুর প্রাণহানি

ভোলায় শিক্ষা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ভোলায় শিক্ষা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

একটি মাইক্রোফোনে ৩৮ বছরের জীবন প্রচার মোস্তফা’র শেষ চাওয়া ছেলের একটি চাকরি

একটি মাইক্রোফোনে ৩৮ বছরের জীবন প্রচার মোস্তফা’র শেষ চাওয়া ছেলের একটি চাকরি

আরও...