বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৮ই এপ্রিল ২০১৯ রাত ১২:৪৯
১০৪২
বাংলার কণ্ঠ ডেস্ক ॥ জাতীয় দলের তারকা পেসার তাসকিন আহমেদকে নিয়ে জাগো নিউজের প্রতিবেদনে ক্রিকেটাঙ্গনে তোলপাড়। আজ (বুধবার) দুপুরে জাগো নিউজে প্রকাশিত হয়েছে তাকে দলে রাখতে বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন, ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান এবং দুই নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু ও হাবিবুল বাশার সুমনকে এসএমএস করেছিলেন তাসকিন।
জাগো নিউজের এই স্পর্শকাতর প্রতিবেদনটি অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর চারপাশে গুঞ্জন ফিসফাঁস-আসল ঘটনা কী?
বলার অপেক্ষা রাখে না, হাওয়া থেকে পাওয়া খবর নয়। মিরপুর স্টেডিয়াম ও তার আশপাশ এবং ক্রিকেট ক্লাবপাড়ার বাতাসে ভাসা গুঞ্জনও নয়। উপরে যাদের কথা বলা হয়েছে, তাদের প্রায় সবার দেয়া তথ্যের আলোকেই জাগো নিউজের ওই প্রতিবেদন। জাগো নিউজকে তারা নিশ্চিত করে জানিয়েছিলেন, তাসকিন যেচে তাদের সঙ্গে যোগাযোগ করে তাকে বিবেচনায় রাখার আহ্বান জানিয়েছিলেন।
এদিকে দুপুর গড়িয়ে বিকেল নামতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন কমিটির সভায় যোগ দিতে এসে সেগুনবাগিচায় আন্তর্জাতিক ভাষা ইনস্টিটিউটে সাংবাদিকদের সাথে আলাপে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও হঠাৎ বলে উঠেন, ‘তাসকিনের সাথে আমার কথা হয়েছে।’ বিসিবি সভাপতি তার কাছে জানতে চান, কেন আজ লিজেন্ডস অব রূপগঞ্জের ম্যাচে খেলেননি।
বলার অপেক্ষা রাখে না, দীর্ঘ সময়ের ইনজুরি ও রিহ্যাব কাটিয়ে ছন্দে ফিরতে পারেননি তাসকিন। উত্তরা স্পোর্টিংয়ের বিপক্ষে প্রত্যাবর্তন ম্যাচে ৫ ওভার বল করে ৩৬ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। এরপর মোহামেডানের বিপক্ষে ম্যাচ খেলেননি। একাদশে ছিলেন না আজ (বুধবার) শেখ জামালের বিপক্ষে রূপগঞ্জের সুপার লিগের লড়াইয়েও।
জাতির জনক, বাংলাদেশের রূপকার ও স্থপতি বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন কমিটির সভায় বিশ্বকাপ স্কোয়াড ও বাংলাদেশ দলের সম্ভাবনা নিয়ে কথা বলতে গিয়ে বিসিবি সভাপতি তাসকিন প্রসঙ্গের অবতারণাই বলে দিচ্ছে, জাতীয় দলের এই পেসার তার সঙ্গে যোগাযোগ করেছিলেন।
সেটা যে গুজব নয়, তার প্রমাণ দিলেন তাসকিন নিজেই বুধবার রাতে এই প্রতিবেদককে ফোন করে। রাত সোয়া ৮টা নাগাদ ফোন দিয়ে তাসকিন ওই ঘটনায় আত্মপক্ষসমর্থন করে বলেন, ‘আমি এসএমএস করিনি। আমাকে দলে নেয়ার জন্য তদবিরও করিনি। তবে আমি নির্বাচক ও সংশ্লিষ্ট কয়েকজনকে নিজে ফোন করেছি এবং তাদের কাছ থেকে দোয়া ও শুভকামনা চেয়েছি। এর বাইরে অন্য কিছু করিনি। এটা যদি দলে থাকার তদবির হয়, তবে আমার কিছু বলার নেই।’
বিশ্বকাপ দল থেকে বাদ পড়া ডান হাতি এই পেসার আরও দাবি করেন, ‘আমি লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে যেদিন প্রথম ম্যাচ খেলতে নামি, মূলত সেদিনই প্রথম কল দিয়েছিলাম।’
ওই ম্যাচের পর দুই ম্যাচ মাঠের বাইরে। এর মধ্যে তিনি আর নির্বাচক ও বোর্ড কর্তাদের ফোন বা এসএমএস করেছিলেন কি না- তা অবশ্য বলেননি তাসকিন।
ভোলায় ১২ দফা দাবিতে বিদ্যুৎ শ্রমিকদের বিক্ষোভ-মানববন্ধন
ভোলায় ঘুর্ণিঝড় প্রস্তুতি মহড়া অনুষ্ঠিত
গত ৪ মাসে ব্যাংক লুটের খবর নেই: সংসদে আন্দালিব রহমান পার্থ
ভোলায় জামায়াতের সদস্য শিবির অনুষ্ঠিত
লালমোহনে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে : ফখরুল
প্রধানমন্ত্রী দেশের রাজনীতিতে কালচারাল পরিবর্তন শুরু করেছেন : সংসদে অর্থমন্ত্রী
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কাল
দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক