অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

ইন্টারনেটে ১২ দিন ধীরগতি

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৮ই এপ্রিল ২০১৯ রাত ১২:৫০

remove_red_eye

৯৩৮

বাংলার কণ্ঠ ডেস্ক ॥ সাবমেরিন ক্যাবলের কক্সবাজার ল্যান্ডিং স্টেশনের টার্মিনেটেড রিপিটার প্রতিস্থাপনের জন্য ২০ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত ইন্টারনেটে ধীরগতি থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল)।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস কোম্পানি লিমিটেডের কর্মকর্তা সফিকুর রহমান।

তিনি জানান, এসইএ-এমই-ডাব্লিউই-৪ (SEA-ME-WE-4) সাবমেরিন ক্যাবলের বাংলাদেশ ব্রাঞ্চে কক্সবাজার ল্যান্ডিং স্টেশন হতে প্রথম ও তৃতীয় রিপিটার প্রতিস্থাপনের কাজ সম্ভাব্য ২০ এপ্রিল থেকে শুরু হয়ে ১ মে পর্যন্ত চলমান থাকবে। এ সময়ে এসএমডাব্লিউ (SMW-4) সাবমেরিন ক্যাবলের মাধ্যমে কক্সবাজার ল্যান্ডিং স্টেশনে টার্মিনেটেড সার্কিটসমূহ বন্ধ থাকবে। তবে, এসময় এসইএ-এমই-ডাব্লিউই-৫ (SEA-ME-WE-5) সাবমেরিন ক্যাবল ও আইটিসি (ITC) অপারেটরের সার্কিটগুলো চালু থাকবে।

এছাড়া, রক্ষণাবেক্ষণ কাজ চলাকালীন এসইএ-এমই-ডাব্লিউই-৫ (SEA-ME-WE-5) এর মাধ্যমে অতিরিক্ত ব্যান্ডউইথের সংযোগ প্রদানের কাজ সম্পন্ন করায় আন্তর্জাতিক ভয়েস, ডাটা ও ইন্টারনেট সার্ভিসে উল্লেখযোগ্য কোনো সমস্যা হবে না।

প্রতিষ্ঠানটি জানায়, আইজিডাব্লিউ ও আইআইজি (IGW, IIG) এবং অন্যান্য টেলিকম সংস্থাকে বিএসসিসিএল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে আন্তর্জাতিক সার্কিট চালু রাখার ব্যবস্থা গ্রহণ করতে অনুরোধ করা হয়েছে।

রক্ষণাবেক্ষণ কাজ চলাকালীন দিনগুলোতে ইন্টারনেট গ্রাহকগণ সাময়িকভাবে কিছু কিছু ক্ষেত্রে ইন্টারনেটের ধীরগতির সম্মুখীন হতে পারে।

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

আরও...