অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ৭ই অক্টোবর ২০২৬ | ২২শে আশ্বিন ১৪৩৩

ভোলায় পশ্চিম ইলিশায় জমি দখল নিয়ে মা মেয়ের উপর হামলা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২১শে অক্টোবর ২০২২ রাত ০৯:৩৯

remove_red_eye

৬৩৯

ইব্রাহিম আকতার আকাশ :  ভোলা সদর উপজেলা ৩নং পশ্চিম ইলিশা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে জমি জবরদখলকে কেন্দ্র করে মা মেয়ের উপর হামলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষদের বিরুদ্ধে। হামলায় ওই ওয়ার্ডের গ্রাম পুলিশ আব্দুল রহিম চৌকিদারের স্ত্রী শাফিয়া (৫০) ও তাঁর মেয়ে শাহনাজ (৩০) গুরুতর আহত হয়েছে। তাদেরকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২১ অক্টোবর) সকাল ১০টার দিকে ওই ওয়ার্ডের নুরুল উদ্দিন বেপারি বাড়িতে এ ঘটনা ঘটে। প্রতিপক্ষরা হলেন- ওই গ্রামের মো. কামাল সিকদার (৩৫), আরিফুল ইসলাম (২৫), মো. হাছান (১৯), মো. জাকির হোসেন ও নাঈম হাসান।

আব্দুল রহিম চৌকিদার জানান, বিগত কয়েকবছর ধরে তাঁর ৮০ শতাংশ জমি জবরদখল করার চেষ্টা করে আসছে প্রতিপক্ষরা। এ নিয়ে স্থানীয় পর্যায়ে একাধিকবার সালিসি বৈঠক হলেও প্রতিপক্ষরা তাঁর মানছেন না। উল্টো তাদেরকে প্রতিনিয়ত হুমকি দিয়ে যাচ্ছে। এবং রাস্তাঘাটে তাদের সঙ্গে অশ্লীল ভাষায় আচরণ করে। শুক্রবার সকালে পুনরায় প্রতিপক্ষরা ওই জমি তাদের দাবি করে বাগবিতÐায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে এ বাগবিতÐা মারপিটে রুপ নেয়। এসময় প্রতিপক্ষরা তাঁর স্ত্রী ও মেয়েকে পিটিয়ে আহত করে।
পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তাঁরা ওই হাসপাতালে চিকিৎসাধীন আছেন।তবে এবিষয়ে অভিযুক্তদের মধ্যে মো. হাসান জানান, শুক্রবারের মারধরের ঘটনায় তাদেরও দুইজন আহত হয়েছে। তাঁরা স্থানীয় পর্যায়ে চিকিৎসা নিয়েছেন।
এবিষয়ে পশ্চিম ইলিশা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম জহির জানান, শুক্রবারের মারপিটের ঘটনাটি তিনি শুনেছেন। আহতদেরকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা নিতে বলেছেন।ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফকির জানান, এ ঘটনায় সন্ধ্যা ৬টা পর্যন্ত কোনো লিখিত অভিযোগ কিংবা মামলা দায়ের করা হয়নি। কোনো অভিযোগ পেলে তিনি ঘটনাটি খতিয়ে দেখবেন বলেও জানান।

আজ মধ্যরাত থেকে মা ইলিশ রক্ষায় মাছধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু

আজ মধ্যরাত থেকে মা ইলিশ রক্ষায় মাছধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু

ভোলায় ২টি কাভার্ড ভ্যান থেকে ৮৮ ব্যারেল সোয়াবিন তেল আটক

ভোলায় ২টি কাভার্ড ভ্যান থেকে ৮৮ ব্যারেল সোয়াবিন তেল আটক

মনপুরায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

মনপুরায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

চরফ্যাশনে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার

চরফ্যাশনে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার

শিবপুরে খানাখন্দে ভরা সড়কের সংস্কারের উদ্যোগ নিলেন বিজেপির নেতা মাইনুদ্দিন মেম্বার

শিবপুরে খানাখন্দে ভরা সড়কের সংস্কারের উদ্যোগ নিলেন বিজেপির নেতা মাইনুদ্দিন মেম্বার

ভেদুরিয়ায় দোকানে ঢুকে ব্যবসায়ীকে মারধর, অচেতন অবস্থায় উদ্ধার

ভেদুরিয়ায় দোকানে ঢুকে ব্যবসায়ীকে মারধর, অচেতন অবস্থায় উদ্ধার

প্রথম আলো সাংবাদিক কবি নেয়ামত উল্ল্যাহ’র মায়ের ইন্তেকাল

প্রথম আলো সাংবাদিক কবি নেয়ামত উল্ল্যাহ’র মায়ের ইন্তেকাল

বোরহানউদ্দিনে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে শিশুর মৃত্যু

বোরহানউদ্দিনে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে শিশুর মৃত্যু

ভোলায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী পালিত

ভোলায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী পালিত

ভোলায় ৭৫ নার্স ও মিডওয়াইফের ইন্টার্নশিপ সমাপনী অনুষ্ঠান

ভোলায় ৭৫ নার্স ও মিডওয়াইফের ইন্টার্নশিপ সমাপনী অনুষ্ঠান

আরও...