অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

ডিসেম্বরে আসছে ভারতীয় ক্রিকেট দল

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২০শে অক্টোবর ২০২২ সন্ধ্যা ০৬:০২

remove_red_eye

৪৩৬

সাত বছর পর আগামী ডিসেম্বরে বাংলাদেশ সফরে আসছে ভারতীয় ক্রিকেট দল। পহেলা ডিসেম্বর আসা এ সফরে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত।
ওয়ানডে সিরিজটি আইসিসি সুপার লিগের অংশ না হলেও  টেস্ট সিরিজ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ ভারত সিরিজের পুর্নাঙ্গ সুচি ঘোষনা করেছে।
ওয়ানডে দিয়ে বাংলাদেশ সফর শুরু করবে ভারত। ৪, ৭ ও ১০ ডিসেম্বর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তিন ওয়ানডে।
ওয়ানডে সিরিজ শেষে ১৪ ডিসেম্বর থেকে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু করবে বাংলাদেশ ও ভারত। সিরিজের প্রথম টেস্ট হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে।
২২ ডিসেম্বর থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।  টেস্টটি শেষ হবার পরদিন ২৭ ডিসেম্বর বাংলাদেশ ছাড়বে ভারতীয় ক্রিকেট দল।
সর্বশেষ ২০১৫ সালের জুনে বাংলাদেশ সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হেরেছিলো ভারত। এ সফরে এক ম্যাচের টেস্টের  সিরিজটি ড্র হয়েছিলো।
ভারত সিরিজ নিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘সাম্প্রতিক ইতিহাসে বাংলাদেশ-ভারত ক্রিকেট ম্যাচ বেশ কিছু দুর্দান্ত মুহূর্ত দু’দেশের ক্রিকেটপ্রেমিদেরকে উপহার দিয়েছে। এ কারণে দুই দেশের লড়াই দেখার জন্য সমর্থকরাই অধীর আগ্রহে অপেক্ষা করে।  ভারতীয় দলকে স্বাগত জানাতে আমরা প্রস্তুত।’
ভারতীয় ক্রিকেট বোর্ডের সেক্রেটারি জয় শাহ বলেন, ‘আসন্ন দ্বি-পাক্ষিক সিরিজ উপলক্ষে আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশের ক্রিকেটপ্রেমী জননগণকে শুভেচ্ছা জানাই। দুই দেশেরই অনেক ক্রিকেট সমর্থক রয়েছে এবং আমি মনে করি তারা উপভোগ্য একটি  সিরিজ দেখবে।’

সুত্র বাসস

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...