চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ১৮ই অক্টোবর ২০২২ রাত ১০:১৯
৪৫২
চরফ্যাশন প্রতিনিধিঃ চরফ্যাশন উপজেলার বেতুয়া ঘাট এলাকায় প্রশান্তি পার্ক সংলগ্ন মেঘনা নদীর তীরবর্তী বেড়িবাঁধে জিও ব্যাগের বস্তা ফেলতে গিয়ে নদীতে পরে মোঃ শাহিন (৩০) নামে এক শ্রমিক নিখোঁজ রয়েছে। তিনি চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসু হাওলাদারের ছেলে।
গতকাল মঙ্গলবার দুপুর পৌনে ২ টার সময় বেতুয়া এলাকায় এ ঘটনা ঘটে। পানি উন্নয়ন বোর্ড ভোলা-২ এর উপ বিভাগীয় প্রকৌশলী মিজানুর রহমান জানান,বেতুয়ায় প্রশান্তি পার্ক সংলগ্ন মেঘনার ভাঙন রোধে জরুরী কাজ করছিল স্থানীয় শ্রমিকরা। দুপুরে জিও ব্যাগ ধ্বসে নদী পরে একজন শ্রমিক নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ব্যাক্তির সন্ধ্যানে প্রশাসন কাজ করছেন।
উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ আল নোমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শ্রমিকরা বেতুয়া এলাকায় জিও ব্যাগের বস্তা নদীর তীরে ফেলার কাজ করছিল। দুপুরের দিকে জিও ব্যাগের বস্তা নদীর তীরে ফেলতে গিয়ে ¯øীপ কেটে নদীতে পরে মোঃ শাহিন নামে এক শ্রমিক নিখোঁজ হয়। তাকে উদ্ধারের জন্য ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা কাজ করছে।
অপরদিকে কোস্টগার্ড দক্ষিন জোনের মিডিয়া কর্মকর্তা লে. কেএম শাফিউল কিঞ্জল জানান, নিখোঁজ শ্রমিকের সন্ধানের জন্য কোস্টগার্ডের ডুবরী টিম নিখোঁজের উদ্ধারে কাজ করছে।
ছবি ক্যাপশনঃ ভোলার চরফ্যাশন উপজেলায় নদী ভাঙন রোধে জিও ব্যাগ ফেলার সময় জিও ব্যাগ ধ্বসে পরে শ্রমিক নিখোঁজের ঘটনায় উদ্ধার তৎপরতা চালাচ্ছে প্রশাসন।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত