বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৬ই অক্টোবর ২০২২ রাত ১০:০১
৩৬৬
বাংলার কণ্ঠ প্রতিবেদক : “প্রতিদিন একটি ডিম,পুষ্টিময় সারাদিন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতিবছরের ন্যায় এ বছর ও পালিত হলো বিশ্ব ডিম দিবস।
বিশ্ব ডিম দিবস-২০২২ উপলক্ষ্যে বিশ্ব ব্যাংকের অর্থায়নে, পল¬ী কর্ম সহায়ক ফাউন্ডেশন এর সহযোগীতায় এবং গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) এর বাস্তবায়নাধীন এসইপি-নেটিভ পোল্ট্রি প্রকল্পের পক্ষ থেকে ফাতেমা খানম সরকারী শিশু পরিবার (বালক) এ গতকাল এক রচনা প্রতিযোগীতা ও আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডাঃ মোঃ খলিলুর রহমান, উপ-পরিচালক (কারিগরী),জিজেইউএস। সভায় প্রধান অতিথির আসন অলংকৃত করেন জনাব সুপর্ণা জোদ্দার,উপতত্বাবধায়ক কর্মকর্তা, ফাতেমা খানম সরকারী শিশু পরিবার (বালক)।
সভার শুরুতেই সুচনা বক্তব্য রাখেন মোঃ মিজানুর রহমান, প্রকল্প ব্যবস্থাপক, এসিইপি-নেটিভ পোল্ট্রি প্রকল্প। সভায় বিশেষ অতিথি হিসেবে জনাব এ এইচ এম ফরিদ উদ্দিন ,প্রশিক্ষক(কারিগরী)তার বক্তব্যে ডিম দিবসের প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন। সভায় প্রধান অতিথি তার বক্তব্যে ডিম খাওয়ার গুরুত্বের উপর আলোকপাত করেন এবং এরকম একটি আয়োজন তাদের প্রতিষ্ঠানে করার জন্যে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) কে ধন্যবাদ জানান। সভার সভাপতি মহোদয় প্রতিদিন ডিম খাওয়ার উপরে গুরুত্বারোপ করে তার তত্বম‚লক বক্তব্য প্রদান করেন এবং সর্বশেষে রচনা প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরনের মাধ্যমে আলোচনা সভার সমাপ্তি হয়। উল্লেখ্য যে, রচনা প্রতিযোগীতায় ১ম স্থান অর্জন করেন মোঃ ছানাউল্লাহ্,, ২য় স্থান অর্জন করেন মোঃ ছাইমুন এবং ৩য় স্থান অর্জন করেন মোঃ ফাহিম হোসেন।
ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার
লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ
লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস
ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা
বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান
বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত