অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৫শে এপ্রিল ২০২৬ | ১১ই বৈশাখ ১৪৩৩

ভোলায় এমপিওভুক্ত শিক্ষকদের বিক্ষোভ সমাবেশ

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৯শে এপ্রিল ২০১৯ রাত ১২:৫০

remove_red_eye

৬৩৮

বাংলার কন্ঠ প্রতিবেদক  \ অবসর ও কল্যাণ তহবিলে অতিরিক্ত ৪ শতাংশ কর্তনের প্রতিবাদে ভোলায় বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছে জেলার বিভিন্ন বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। বৃহষ্পতিবার দুপুর ১২টার দিকে বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম ভোলা জেলার আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন তারা। এসময় উপস্থিত শিক্ষকদের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা যায়। বিক্ষোভ সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন শিক্ষক-কর্মচারীরা।

সমাবেশে বক্তব্য রাখেন বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের কেন্দ্রীয় সভাপতি মো. সাইদুল হাসান সেলিম, যুগ্ম মহাসচিব অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) ভোলা জেলার সাধারণ সম্পাদক মো. মাকসুদুর রহমান, বাংলাদেশ শিক্ষক সমিতি (কামরুজ্জামান) ভোলা জেলার সভাপতি মীর আমির হোসেন, সাধারণ সম্পাদক অধ্যক্ষ সাফিয়া খাতুন, রতনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন তালুকদার, বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) ভোলার সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন প্রমূখ।

এ সময় বক্তারা বলেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের সরকারি অংশের বেতন থেকে অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টে অতিরিক্ত যে ৪ শতাংশ কর্তনের প্রজ্ঞাপন জারি করা হয়েছে আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ২০১৭ সাল থেকেই এই অমানবিক প্রজ্ঞাপনটি বাতিলের দাবিতে দেশব্যাপী শিক্ষক কর্মচারীরা বিভিন্ন কর্মসূচি পালনের মাধ্যমে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে আসছে। এবং বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাবর স্মারকলিপিও প্রদান করা হয়েছে। এর পরও কতিপয় স্বার্থান্বেষী অবসরপ্রাপ্ত শিক্ষক নেতাদের যোগসাজশে অতিরিক্ত কর্তনের প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রনালয়। শিক্ষকদের সাথে কোনো আলোচনা না করে অতিরিক্ত কর্তনের এ আদেশ অমানবিক।

এ সময় বক্তারা অতিরিক্ত ৪ শতাংশ কর্তনের তীব্র সমালোচনা করে অভিলম্বে এ আদেশটি প্রত্যাহারের জোর দাবি জানান।

ভোলায় স্বেচ্ছাসেবক দল নেতা ও সাংবাদিক সুমনের পিতার ইন্তেকাল, জেলা স্বেচ্ছাসেবক দলের শোক প্রকাশ

ভোলায় স্বেচ্ছাসেবক দল নেতা ও সাংবাদিক সুমনের পিতার ইন্তেকাল, জেলা স্বেচ্ছাসেবক দলের শোক প্রকাশ

ভোলায় সাংবাদিক সুমনের পিতা জাহাঙ্গীর আলমের ইন্তেকাল দৈনিক বাংলার কণ্ঠ পরিবারের শোক

ভোলায় সাংবাদিক সুমনের পিতা জাহাঙ্গীর আলমের ইন্তেকাল দৈনিক বাংলার কণ্ঠ পরিবারের শোক

ভোলায় স্বেচ্ছাসেবক দল নেতার পিতার ইন্তেকাল, কেন্দ্রীয় কমিটির শোক

ভোলায় স্বেচ্ছাসেবক দল নেতার পিতার ইন্তেকাল, কেন্দ্রীয় কমিটির শোক

ভোলার স্বেচ্ছাসেবক দল নেতা ও সাংবাদিক সুমনের পিতা জাহাঙ্গীর আলম মিয়ার ইন্তেকাল ।। দাফন সম্পন্ন, সর্বস্তরের শোক

ভোলার স্বেচ্ছাসেবক দল নেতা ও সাংবাদিক সুমনের পিতা জাহাঙ্গীর আলম মিয়ার ইন্তেকাল ।। দাফন সম্পন্ন, সর্বস্তরের শোক

ভোলায় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

ভোলায় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

ভোলায় যৌথ অভিযানে শুল্ক-কর ফাঁকি দেয়া অবৈধ ৪ লাখ ৩৫ হাজার শলাকা নকল বিড়ি জব্দ

ভোলায় যৌথ অভিযানে শুল্ক-কর ফাঁকি দেয়া অবৈধ ৪ লাখ ৩৫ হাজার শলাকা নকল বিড়ি জব্দ

মনপুরা-তজুমুদ্দিন নৌরুটে চলাচালকারী যাত্রীসহ পণ্য বোঝাই ট্রলার ডুবি

মনপুরা-তজুমুদ্দিন নৌরুটে চলাচালকারী যাত্রীসহ পণ্য বোঝাই ট্রলার ডুবি

ভোলায় পূবালী ব্যাংক পিএলসি’র ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত

ভোলায় পূবালী ব্যাংক পিএলসি’র ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত

৫ বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী

৫ বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী

এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই, সূচি প্রকাশ

এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই, সূচি প্রকাশ

আরও...