অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১১ই সেপ্টেম্বর ২০২৬ | ২৬শে ভাদ্র ১৪৩৩

মনপুরায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্নহত্যা

মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ১২ই অক্টোবর ২০২২ রাত ১০:২০

remove_red_eye

৪০৬

মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরায় নতুন মোটরসাইকেল ক্রয়ের দাবীতে পারিবারিক কলহের জেরে নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করে এক যুবক।
বুধবার সকাল ১০ টায় উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের বাতানখালি গ্রামের বাসিন্দা ইব্রাহীম মাষ্টরের বাড়িতে ফাঁস দেওয়া অবস্থায় ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।
পরে বেলা ১২ টায় ওই যুবকের মরদেহের সুরতহাল রির্পোট শেষে ময়নাতদন্তের জন্য ভোলা হাসপাতালে প্রেরণ করে পুলিশ।
আত্নহত্যাকারী যুবক হলেন, উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের বাসিন্দা ও চরগোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ ইব্রাহীম মাষ্টারের ছেলে মোঃ নাজিম (২২)।
এলাকাবাসী সূত্রে জানা যায়, নতুন মোটরসাইকেল কিনে দেওয়া নিয়ে পরিবারের সাথে কলহের সৃষ্টি হয় মৃত নাজিমের। এনিয়ে গত কয়েকদিন ধরে ওই যুবকের সাথে পরিবারের সদস্যদের সাথে ঝগড়ার পাশাপাশি মারামারি সংঘটিত হয়। পরে বুধবার ভোর রাতে অভিমানে নিজ বাড়ির নতুন নির্মিত টিনসেড ঘরে গলায় ফাঁস দিয়ে আতœহত্যা করে নাজিম।
এদিকে মোটরসাইকেল ক্রয় ও মারামারির বিষয়টি অস্বীকার করে বড় ভাই নাহিদ জানান, গত কয়েকদিন ধরে নাজিম হঠাৎ ঘরে আসে না। মঙ্গলবার রাতে ঘরে আসলেও কোন খাবার খায়নি। পরে বুধবার সকালে নতুন নির্মিত আধাপাকা টিনসেড ঘরে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করে। পরে পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।
তবে কি কারনে নাজিম পারিবারিক কলহের জেরে আতœহত্যা করেছে তা বলতে রাজি নন বড় ভাই নাহিদ ও পরিবারের অন্যান্য সদস্যরা।
এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদ আহমেদ জানান, পারিবারিক কলহের জেরে নাজিম আতœহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। থানায় অপমৃত্যু মামলা হয়েছে। তবে ময়নাতদন্তের রির্পোটে ওপর নির্ভর করে পরবর্তী আইনে প্রদক্ষেপ নেওয়া হবে।

ভোলায় মেঘনা নদীর পাড় ধ্বসে বিজিবি সদস্যসহ নিখোঁজ-২

ভোলায় মেঘনা নদীর পাড় ধ্বসে বিজিবি সদস্যসহ নিখোঁজ-২

মনপুরায় মেঘনা পাড় থেকে হাত-পা ও মুখ বাঁধা এক যুবক উদ্ধার পরিকল্পিতভাবে হত্যার দাবী স্বজনদের

মনপুরায় মেঘনা পাড় থেকে হাত-পা ও মুখ বাঁধা এক যুবক উদ্ধার পরিকল্পিতভাবে হত্যার দাবী স্বজনদের

ভোলা সরকারি মহিলা কলেজে শিক্ষায় আধুনিকীকরণ ও শৃঙ্খলা রক্ষায় মতবিনিময়

ভোলা সরকারি মহিলা কলেজে শিক্ষায় আধুনিকীকরণ ও শৃঙ্খলা রক্ষায় মতবিনিময়

ভোলায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা গাঁজাসহ ১৫ জন গ্রেপ্তার

ভোলায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা গাঁজাসহ ১৫ জন গ্রেপ্তার

বিএনপি আস্তে আস্তে লাইন চ্যুত হয়ে যাচ্ছে : সার্জিস আলম

বিএনপি আস্তে আস্তে লাইন চ্যুত হয়ে যাচ্ছে : সার্জিস আলম

ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী

ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী

ভোলায় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা আলোচনা সভা

ভোলায় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা আলোচনা সভা

ভোলায় পচা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে জরিমানা

ভোলায় পচা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে জরিমানা

লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লালমোহনে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

লালমোহনে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

আরও...