অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

লালমোহনে এক কক্ষে দুই শ্রেণির পাঠদান!

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৪শে এপ্রিল ২০১৯ রাত ০৯:৩৮

remove_red_eye

৮১৪

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ১১৫ নং মধ্য রায়চাঁদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণি কক্ষ সংকটের কারণে এক কক্ষের ভিতর দুই শ্রেণির পাঠদান করা হচ্ছে। ১৯৮৪ সালে স্কুলটি প্রতিষ্ঠা করা হয়। ১৯৯৮ সালে স্কুলটির জন্য একটি ভবন নির্মাণ করা হয়। এরপর থেকে এখন পর্যন্ত বিদ্যালয়টি সংস্কার করা হয়নি। যার ফলে বিদ্যালয়ের তিনটি কক্ষের ভিতর একটির অবস্থা অত্যান্ত নাজুক হয়ে পড়ায় অন্য দুই কক্ষে প্রথম শিফটে এক রুমে শিশু ও প্রথম শ্রেণি, দ্বিতীয় শিফটে তৃতীয় ও পঞ্চম শ্রেণির ক্লাস করতে হচ্ছে শিক্ষকদের। যার কারণে পাঠদান ব্যাহত হচ্ছে বলে জানান শিক্ষকরা। বর্তমানে বিদ্যালয়টিতে ১১৫ জন শিক্ষার্থী ও ৪ জন শিক্ষক রয়েছে।
বিদ্যালয়ের শিক্ষার্থী আছমা, তামান্না, সুইটি, শাকিল ও রাফেজ জানায়, আমাদের বিদ্যালয়টির খুবই খারাপ অবস্থা। বর্ষার সময় ক্লাসের ভিতর পানি পড়ে বই-খাতা ভিজে যায়। এর মধ্যে একটি ক্লাসের অবস্থা খুবই খারাপ হওয়ায় সেখানে আমাদেরকে শিক্ষকরা পড়াতে পারে না। যার জন্য আমাদের একটি রুমের ভিতর দুই শ্রেণির পাঠদান করাচ্ছেন স্যাররা। যার কারণে আমাদের পড়ায় মন বসছে না।
ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জিৎ কুমার মৃধা বলেন, প্রতি বছরই আমাদের বিদ্যালয় থেকে ছাত্র/ছাত্রীরা সন্তোষজনক ফলাফল অর্জণ করছে। তবে প্রতিদিনই আমাদের শিক্ষার্থীদের পাঠদান করতে গিয়ে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। কারণ আমাদের বিদ্যালয়ের ভবনটি ঝুঁকিপুর্ণ হয়ে রয়েছে কয়েক বছর ধরে। উপজেলা শিক্ষা অফিসেও কয়েকবার বিষয়টি লিখিতভাবে জানানো হলেও তারা প্রয়োজনীয় কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। যার ফলে শিক্ষার্থীদের নিয়ে আমরা পড়েছি চরম বেকায়দায়। জীবনের ঝুঁকি নিয়ে শিক্ষার্থীদের এই ভবনের মধ্যেও পাঠদান কার্যক্রম অব্যাহত রেখেছি। এই বিদ্যালয়ে তিনটি ক্লাস রুম রয়েছে। যার মধ্যে একটি রুমের অবস্থা অত্যান্ত নাজুক হওয়ায় সেখানে ক্লাস করানো যাচ্ছে না। যার কারণে সকালে শিশু শ্রেণি ও প্রথম শ্রেণি এবং দুপুরে তৃতীয় ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের এক রুমের ভিতর ক্লাস করাতে হচ্ছে। যার ফলে ব্যাহত হচ্ছে পাঠদান। অতি শিগগিরই যদি এ সমস্যা সমাধানে পদক্ষেপ গ্রহণ করা না হয়, তাহলে বিদ্যালয়ে পড়ালেখার মান ক্ষুন্ন হবে।
এব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আইয়ুব আলী বলেন, আমি এখানে নতুন। বিষয়টি আমার জানা নেই। তবে আমরা ঝুঁকিপূর্ণ বিদ্যালয়ের তালিকা করেছি। তা পাশ হলেই এ সমস্যা সমাধাণ হবে বলে মনে করি।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...