অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


ভোলায় যৌথ অভিযানে শুল্ক-কর ফাঁকি দেয়া অবৈধ ৪ লাখ ৩৫ হাজার শলাকা নকল বিড়ি জব্দ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২২শে এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:৫৮

remove_red_eye

৩৬৫

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় যৌথ অভিযানে শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে সরবরাহকৃত বিপুল পরিমাণ নকল বিড়ি জব্দ করেছে কোস্ট গার্ড।
 
বুধবার (২২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভোলা সদর উপজেলার কালীনাথ রায়ের বাজার সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড  এবং কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের সমন্বয়ে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে উক্ত এলাকা থেকে প্রায় ৩ লাখ ৪৮ হাজার টাকা মূল্যের ৪ লাখ ৩৫ হাজার শলাকা নকল বিড়ি জব্দ করা হয়, যা শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতকরণের জন্য সরবরাহ করা হয়েছিল।
কোস্ট গার্ড জানিয়েছে,জব্দকৃত বিড়ির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।