বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৪শে এপ্রিল ২০১৯ রাত ০৯:৪৫
৯৮৮
লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে বাল্য বিবাহ বন্ধে শপথ গ্রহণ করেছে ধলিগৌরনগর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডবাসী। কোস্ট ট্রাস্টের বাস্তবায়নে ও ইউনিসেফ এর সহযোগিতায় বুধবার বিকালে সম্বনিত শিশু বিবাহ প্রতিরোধ কর্মসূচি (আইইসিএম প্রকল্প) ধলিগৌরনগর ইউপির ৯ নং ওয়ার্ডকে বাল্যবিবাহ মুক্ত করার লক্ষে ধলিগৌরনগর মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপস্থিত সকলকে শপথ বাক্য পাঠ করান ইউপি চেয়ারম্যান হেদায়েতুল ইসলাম মিন্টু। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাল্যবিয়ে, মাদক ও ইভটিজিং বন্ধে সকলকে সচেতন হতে হবে। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এ উপজেলাকে বাল্যবিয়ে, মাদক ও ইভটিজিং মুক্ত করা হবে। আপনাদের আশেপাশে যেকোনো ধরনের অপরাধ সংঘঠিত হতে দেখলে আমাদের খবর দিবেন, আমরা তা প্রতিহত করবো।
এসময় আরও উপস্থিত ছিলেন, নারী ইউপি সদস্য শাহিনা বেগম, শামছুন নাহার, ধলিগৌরনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবীর, ইউনিয়ন মৎস্যজীবিলীগের সভাপতি আলমগীর, কোস্ট ট্রাস্টের উপজেলা সমন্বয়কারী ফাহিমা আক্তার প্রমুখ।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত