অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ | ২১শে আশ্বিন ১৪৩৩

বাবুল মোল্লা সৎ আদর্শবান মেধাবী রাজনৈতিক নেতা ছিলেন : তোফায়েল

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১০ই অক্টোবর ২০২২ রাত ০৯:৫৫

remove_red_eye

৬১৯

বাংলার কণ্ঠ পতিবেদক :  ভোলা-১ সদর আসনের  আওয়ামী লীগ মনোনীত সাবেক সংসদ সদস্য প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল হক বাবুল মোল্লার ২৬ তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ভোলা জেলা আওয়ামী লীগের আয়োজনে সোমবার বেলা ১১ টায় জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ঢাকা থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ভোলা-১ আসনের সংসদ সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ।
এ সময় তোফায়েল আহমেদ বলেন, বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল হক বাবুল মোল্লা অত্যন্ত সৎ, নিষ্ঠাবান, আদর্শবান ও  মেধাবী রাজনৈতিক নেতা ছিলেন। ১৯৯৬ এর নির্বাচনে ভোলা -১ আসন থেকে সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী ছিলেন। আজকের এই দিনে তাকে গুলি করে হত্যা করা হয়েছে। যারা হত্যা করেছে তাদের বিচার হয়েছে ও সাজাও হয়েছে। মুক্তিযুদ্ধ চলাকালিন তার হাতে অস্ত্র তুলে দিয়েছিলাম। তিনি ছিলেন তৎকালিন ভোলা মহকুমার মুজিব বাহিনীর প্রধান।
তিনি আরো বলেন, ১৯৯৬ সালে ভোলা-১ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেয়া হয়েছে। কিন্তু বাবুল যাতে নির্বাচন করতে না পারেন সে জন্য তাকে গুলি করে হত্যা করা করা হয়। ঢাকার জেল খানায় বসে একজন এ হত্যার জন্য একটি চিঠি লেখেন। কারন বাবুল যদি নির্বাচন করে তাহলে সে নির্বাচিত হতে পারবে না। সেই চিঠি এখনো রয়েছে। এই হত্যাকাÐের সাথে জড়িতদের বিচার হয়েছে। হত্যার মূল পরিকল্পনাকারী মারা গেছেন।  তোফায়েল আহমেদ আরো বলেন, বাবুল মোল্লার স্মরনে ভোলায় তার নামে একটি কলেজ, স্কুল ও ব্রীজের নাম করন করা হয়েছে।
ভোলা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি  ও জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মমিন টুলুর সভাপতিত্বে আলোচনা ও দোয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম নকিব, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক আরজু, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ইউনুছ, কাউন্সিলর মো. শাহে আলম,  ভোলা পৌর আওয়ামী লীগের সম্পাদক শাহ আলী নেওয়াজ পলাশ প্রমূখ। পরে দোয়া মোনাজাত করা করা হয়। উল্লেখ ১৯৯৬ সালের ১০ অক্টোবর  ঢাকার পল্লবীতে নিজ অফিসের সামনে বাবুল মোল্লাকে গুলি করে হত্যা করা হয়।

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

আরও...