অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

দৌলতখানে দেড়শ কেজি ইলিশ মাছ জব্দ

দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ৭ই অক্টোবর ২০২২ রাত ০৯:০৮

remove_red_eye

৪৬৩

এতিমখানায়  বিতরণ

দৌলতখান সংবাদদাতা :  ভোলার দৌলতখানে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ বিক্রি করার সময় দেড়শ কেজি ইলিশ সহ বিভিন্ন প্রজাতির মাছ জব্দ করেছেন উপজেলা মৎস্য বিভাগ ও থানা পুলিশ। শুক্রবার নিষেধাজ্ঞার প্রথম প্রহরে পৌর শহরের দক্ষিণ মাথার সেলিম চত্বরের মাছবাজারে অভিযান চালান তাঁরা। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। পরে জব্দ মাছ এতিমখানায় বিতরণ করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা মাহাফুজুল হাসনাইন জানান, মা ইলিশ রক্ষায় ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত টানা ২২ দিন মেঘনা নদী ও বঙ্গোপসাগরে সকল প্রকারের মাছ ধরা নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। এ সময় সারাদেশে ইলিশ মাছ আহরণ,পরিবহন,মজুদ,বাজারজাতকরণ, ক্রয়-বিক্রিয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ এবং দন্ডনীয় অপরাধ। এ আইন অমান্য করলে কমপক্ষে ১ থেকে ২ বছরের সশ্রম কারাদন্ড অথবা ৫ হাজার টাকা জরিমানা অথবা উভয় দন্ডে দন্ডিত করা হবে। নিষেধাজ্ঞা বাস্তবায়নে উপজেলার মাছঘাট ও বাজারগুলোতে সচেতনতা সভা, প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ করা হয়েছে। এছাড়াও ইলিশ শিকারে না যেতে মসজিদের মাইকে এলাউন্স করে বিষয়টি এলাকাবাসীকে জানানো হয়েছে। তিনি আরও বলেন, বৃহম্পতিবার রাত সাড়ে সাতটায় পৌর শহরের সেলিম চত্বরের মাছবাজারে গিয়ে মাছ ব্যবসায়ীদের সচেতন করা হয়েছে। কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে ব্যবসায়ীর শুক্রবার নিষেধাজ্ঞার প্রথম প্রহরে জনবহুলস্থানে এসব অবৈধ মাছ বিক্রি করছিল। খবর পেয়ে থানা পুলিশের সহায়তায় মেঘনা নদীর ১৫০ কেজি ইলিশ সহ বিভিন্ন প্রজাতির মাছ জব্দ করি। আমাদের উপস্থিতি টের পেয়ে ব্যবসায়ীরা সটকে পড়লে কাউকে আটক করা সম্ভাব হয়নি। পরে এসব মাছ রহিমা বেগম এতিমখানায় বিতরণ করা হয়।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...