অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৫ই জুলাই ২০২৬ | ২১শে আষাঢ় ১৪৩৩

আওয়ামী লীগ কবে ভালো ছিল প্রশ্ন রিজভীর

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩রা অক্টোবর ২০২২ বিকাল ০৫:৩০

remove_red_eye

৪২৯

ক্ষমতাসীন দল আওয়ামী লীগ কবে ভালো ছিল প্রশ্ন রেখে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, অনেকেই বলে এই আওয়ামী লীগ আর সেই আওয়ামী লীগ নেই। আওয়ামী লীগ কবে ভালো ছিল?

সোমবার (৩ অক্টোবর) সকালে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক মানববন্ধনে এসব কথা বলেন তিনি।

ইডেন কলেজে ছাত্রলীগের ‘নজিরবিহীন কেলেঙ্কারি’ ও সারাদেশে নারী নির্যাতনের প্রতিবাদে এই মানববন্ধনের আয়োজন করে জাতীয়তাবাদী মহিলা দল।

রিজভী বলেন, ১৯৭২-৭৫ সালে আমরা দেখেছি লাল বাহিনী, নীল বাহিনী, সবুজ বাহিনী, রক্ষী বাহিনীর কথাও আমরা জানি। এখন আমরা দেখছি নানা বাহিনী, ছাত্রলীগ বাহিনী, যুবলীগ বাহিনী। সঙ্গে পুলিশ র‌্যাব তো আছেই।

তিনি বলেন, দেশকে এক ভয়াবহ অন্ধকারে নিমজ্জিত করেছেন শেখ হাসিনা। এর পরিণাম যে কী ভয়াবহ হবে তিনি টের পাচ্ছেন না। গোটা দেশকে এক লুটপাটের অভয়ারণ্যে পরিণত করেছেন তিনি। এই অনাচার চলতে দেওয়া যায় না। জাতীয়তাবাদী শক্তির নেতৃত্বে মহিলা দলের নেতাকর্মীদের প্রতিরোধ গড়ে তুলতে হবে।

বিএনপির এই শীর্ষনেতা বলেন, আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও ইডেন কলেজে যা হচ্ছে তা অবর্ণনীয় ও ন্যাক্কারজনক। আসলে সরকার ছাত্রলীগকে কী বানাচ্ছেন? তাদের তো খুনি বানাচ্ছেন। এর আগে দর্জি বিশ্বজিৎকে হত্যা করেছে। আজকে দেশে পড়ালেখা নেই।

রিজভী বলেন, যারা রাষ্ট্রযন্ত্রকে অবৈধভাবে কব্জা করে দিনে ভোট করার যারা সাহস পান না রাতে ভোট করতে হয় তারা তো আমাদের বিশ্ববিদ্যালয়গুলো শান্তিপূর্ণভাবে চলুক দেশের মানুষ উচ্চ শিক্ষিত হোক তারা ইডেন কলেজ ছেড়ে দিয়েছে ছাত্রলীগ তুমি যা ইচ্ছে করো ঢাকা বিশ্ববিদ্যালয় ছেড়ে দিয়েছে ছাত্রলীগকে, তারা সেখানে হলগুলো নিয়ন্ত্রণ করে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের হাতে ছেড়ে দিয়েছে। সেখানে কোনো ভবন নির্মাণ কাজ হলে সেগুলো থেকে চাঁদা দাবি করে।

বিএনপির এই মুখপাত্র বলেন, আমাদের অনেকেই বলেন বিএনপি ইডেনের বিষয়ে কী করছে? আমরা ইডেনে ছাত্রলীগের কু-কর্মের প্রতিবাদ ও ধিক্কার জানাই। আজকে এত এত মা-বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত আমাদের দেশের স্বাধীনতা আজ কোথায়?

‘আওয়ামী লীগ বিরোধীদলে থাকলেই খালি গণতন্ত্রের কথা বলে। বাংলাদেশ থেকে কেউ বড় বিজ্ঞানী হোক, বিদেশে উচ্চশিক্ষা নিতে যাক, কেউ বড় অর্থনীতিবিদ হোক, পণ্ডিত হোক এটা তো শেখ হাসিনা চান না।’

সংগঠনের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খানের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানসহ কেন্দ্রীয় ও ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ মহিলা দলের নেতাকর্মীরা।

সুত্র জাগো

আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল

আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল

যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির

জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ

ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ

সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী

একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা :  সোহেল তাজ

একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা : সোহেল তাজ

আরও...