বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২রা অক্টোবর ২০২২ রাত ১০:৫৮
৩৪৭
বাংলার কণ্ঠ প্রতিবেদক : কোভিড-১৯ প্রতিরোধের ঝুঁকি যোগাযোগ, সমাজের সম্পৃক্ততা এবং টিকা গ্রহণে উদ্ধুদ্ধকরণ করার লক্ষ্যে কমিউনিটি লিডারদের সাথে মতবিনিময় সভা করেছে "দি হাঙ্গার প্রজেক্ট "। রবিবার (০২অক্টোবর) ভোলা সদর উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের মিলনায়তনে "ইউনিসেফ" এর সহযোগিতায় দিনব্যাপী এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে ভোলা জেলার স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ,শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা,ইয়ুথ লিডার,হিজড়া সম্প্রদায় নেতা,বেদে সম্প্রদায় নেতাসহ জেলার বিভিন্ন পর্যায়ের নেতারা এতে উপস্থিত ছিলেন।
"দি হাঙ্গার প্রজেক্ট" এর ভোলা জেলা সমন্বয়কারী মোঃ আশরাফউদ্দিন উদ্দিন (মামুন) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,ভোলা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মনিরুজ্জামান আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামিক ফাউন্ডেশন ভোলা জেলার মাষ্টার ট্রেইনার মাওলানা মোঃ রিয়াজ উদ্দিন কাশেমী।
অনুষ্ঠানের শুরুতে প্রকল্প সর্ম্পকে অংশগ্রহণকারীদেরকে ধারণা প্রদান করেন"দি হাঙ্গার প্রজেক্ট " এর বরিশাল অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী মেহের আফরোজ (মিতা)।পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তরুণ উদ্যোক্তা ও স্বেচ্ছাসেবী এম শরীফ আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন, ভোলা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ সাআদ করিম ও ডাঃ মোসাম্মদ টুম্পা,দি হাঙ্গার প্রজেক্ট এর সহকারী প্রোগ্রাম অফিসার মাহাদী হাসান তানভীর, ভোলা জেলা পূজা উদযাপন পরিষদ কমিটি সভাপতি গৌরাঙ্গ চন্দ্র দে, ভোলা জেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক মোঃ আব্বাস উদ্দিন,ভোলা সদর উপজেলা বাপ্তা ইউনিয়নের মহিলা সদস্য ঝর্ণা আক্তার,ভোলা সদর উপজেলা হিজলা সম্প্রদায়ের গুরু মা জুই হিজড়া,দৈনিক প্রথম আলো প্রতিনিধি নেয়ামত উল্যাহ, বাংলাদেশ সংবাদ সংস্থা(বাসস) এর ভোলা প্রতিনিধি হাচনাইন আহমেদ (মুন্না),দেশটিভির প্রতিনিধি ছোটন সাহা,ভোলা সদর উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি শান্ত ঘোষ,ব-দ্বীপ ফোরামের প্রধান সমন্বয়কারী মীর মোশাররফ( অমি),হেল্প এন্ড কেয়ার প্রতিষ্ঠাতা অমি আহমেদ, ব্রাক এর প্রতিনিধি মোঃ দেলোয়ার হোসেন বেদে সম্প্রদায়ের সরদার মোঃ আনসার প্রমুখ।
বক্তব্যে বক্তারা বলেন,মহামারী পৃথিবীতে আসে আমাদের কর্মের মাধ্যমে অর্থাৎ খারাপ কাজের মাধ্যমে। খারাপ কাজের মধ্যে অন্যতম জেনা ব্যভিচার। মানুষ অহরহর জেনা করছে। এখনকার সময়ে এই জগন্য খারাপ কাজকে অনেকে তেমন খারাপ কাজ মনে করছেনা। এই মহামারী থেকে বাঁচতে হলে আমাদেরকে আগে খারাপ কাজ থেকে বিরত থাকতে হবে।পাশাপাশি করোনার ভয়াবহতা,পঙ্গপালসহ বিভিন্ন সময়ে বিভিন্ন মহামারীর কথা তুলে ধরেন। উপস্থিত সবাইকে করোনার ৩য় ডোজ নিতে আহ্বান জানান এবং পাশাপাশি কমিউনিটির সবাইকে এ ব্যাপারে বলার জন্যও আহ্বান জানান বক্তারা।
ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার
লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ
লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস
ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা
বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান
বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত