অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

ভোলায় মাংসের দাম বেশী রাখায় ৭ বিক্রেতার ৫০ হাজার টাকা জরিমানা

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৭ই মে ২০১৯ রাত ১১:০৭

remove_red_eye

৭৫১

জুয়েল সাহা বিকাশ : ভোলায় নির্ধারিত মূল্যেও চেয়ে বেশি দামে মাংস বিক্রি করার দায়ে সাত জন গরু ও মুরগী মাংস ব্যবসায়ীর ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানাকৃত ব্যবসায়ীরা হলেন, গরুর মাংস বিক্রেতা মোঃ জাফর (৫০), মোঃ জাহিদ (২৮), আব্দুল রাজ্জাক (৫৫) ও মুরগীর মাংস বিক্রেতারা মোঃ কামাল (২৪), মোঃ হাসান (২৫), মাসুদ (২৮), এবং আবু তাহের (৩২)। তারা ভোলা সদর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
গতকাল মঙ্গলবার দুপুর ১১ টার দিকে ভোলা শহরের কিচেন মার্কেট থেকে ব্যবসায়ীদের আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভোলা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ কাওছার
হোসেন তাদের অর্থ দন্ড প্রদান করেন।।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ কাওছার হোসেন দৈনিক বাংলার কণ্ঠেকে জানান, জরিমানাকৃত ব্যবসায়ীয়রা নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে গরু ও মুরগীর মাংস বিক্রি করার সময় তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তিন জন গরুর মাংস বিক্রেতাকে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা ও চার জন মুরগীর মাংস বিক্রেতাকে ৫ হাজার টাকা করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরো জানান, রমজানে বাজারের নিত্য প্রয়োজনী দ্রব্যে মূল্য নিয়ন্ত্রনে রাখতে আমাদের অভিযান অব্যহত রয়েছে।
উল্লেখ্য,গত রবিবার রমজান মাসে বাজার নিয়ন্ত্রনে রাখতে ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক সকল ব্যবসায়ীদের সাথে সভা করে আলাপ আলোচনার মাধ্যমে সকল পণ্যের মূল্য নির্ধারন করা হয়। এসময় ভোলার ব্যবসায়ী সমিতির সদস্যসহ সকল ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...