অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ | ২১শে আশ্বিন ১৪৩৩

ভোলায় ওলামা-মাশায়েখদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় সভা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৯শে সেপ্টেম্বর ২০২২ রাত ০৯:৩০

remove_red_eye

৩৬২

বাংলার কন্ঠ প্রতিবেদক: ভোলায় ওলামা-মাশায়েখদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
 
বৃহস্পতিবার পুলিশ সুপারের সম্মেলন কক্ষে পুলিশ সুপার মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
 
এসময় পুলিশ সুপার উপস্থিত ওলামা-মাশায়েখদের সাথে কুশলাদি বিনিময় করেন। তিনি সামাজিক-সম্প্রীতি, গুজব প্রতিরোধ, কিশোর গ্যাং, মাদকের অপব্যবহার রোধসহ বিভিন্ন সমসাময়িক সামাজিক সমস্যা নিরসনে ওলামা-মাশায়েখদের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন।
 
তিনি বলেন, যারা সামজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় অবমাননামূলক বক্তব্য কিংবা অপপ্রচার বা গুজব ছড়িয়ে সামাজিক-সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালায় তাদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। এ ধরনের কোন তথ্য ওলামা-মাশায়েখদের নজরে আসলে তা জেলা পুলিশকে অবহিত করার জন্য অনুরোধ করা হয়।
 
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দুস্কৃতিকারীরা যাতে অপপ্রচার বা গুজব রটিয়ে সম্প্রীতি নষ্ট ও  আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে সে বিষয়ে জনসচেতনতা তৈরীতে ওলামা-মাশায়েখদের সহযোগীতা কামনা করেন।
 
এসময় অফিসার ইনচার্জ ভোলা সদর মডেল থানা, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দ শাখা, ডিআইও-১, জেলা বিশেষ শাখা, পুলিশ পরিদর্শকসহ (ক্রাইম) জেলার সম্মানীত ওলামা-মাশায়েখগণ উপস্থিত ছিলেন।

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

আরও...