অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

ভোলায় অগ্নিকান্ডে ১৬ দোকান পুড়ে কোটি টাকার ক্ষয়-ক্ষতি

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৭শে মে ২০১৯ রাত ১০:৫৯

remove_red_eye

৯৪৯

জুয়েল সাহা বিকাশ ।। ভোলার পশ্চিম ইউলিশায় ভয়াভহ অগ্নিকান্ডের ঘটনায় ১৬ টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবী ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের। গতকাল সোমবার ভোর রাতে ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের হাওলাদার মার্কেটের পাশের বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সোমবার ভোর রাতের দিকে রিয়াজের ঔষধের দোকান থেকে আগুনের সূত্রাপাত হয়ে মূহুত্তের মধ্যে আগুন চারদিকে ছরিয়ে পরে। ওই সময় স্থানীয়রা ছুটে এসে ভোলা ফায়ার সার্ভিসে খবর দিয়ে পানি দিয়ে আগুন নিভানোর জন্য চেষ্টা চালানো হয়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে প্রায় ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। কিন্তু ততক্ষনে মুদি, কস্মেট্রিকস্, হাডওয়্যার, ঔষধ ও খাবাররের দোকানসহ ১৬ টি দোকান পুড়ে যায়। এতে ১ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে দাবী তাদের।

ভোলা ফায়ার সার্ভিস কর্মকর্তা মোঃ জাকির হোসেন জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনি। আগুনের সূত্রাপাতের বিষয়ে তদন্ত চলছে। অগ্নিকান্ডে প্রায় কোটি টাকার মত ক্ষয়-ক্ষতি হয়ে পারে।

ভোলা সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ কামাল হোসেন দৈনিক বাংলার কণ্ঠকে বলেন, খবর পেয়ে আমরা সকালে ঘটনাস্থল পরির্দশন করেছি। ক্ষতিগ্রস্থদের তালিকা তৈরি করা হচ্ছে। তাদের সরকারিভাবে সহযোগিতা করা হবে।
জেএসবি/২৭ মে-১৯

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...