বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৪শে সেপ্টেম্বর ২০২২ রাত ১০:০৩
৪৭৪
আকতারুল ইসলাম আকাশ: ভোলা শহরের যানজট নিরসনে করনীয় বিষয়ে জনপ্রতিনিধি ও ব্যবসায়িদের সাথে পুলিশের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ভোলা জেলা পুলিশের আয়োজনে শনিবার পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে ভোলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় পুলিশ সুপার বলেন, ভোলার যানজট নিরসনে ওয়ান ওয়ে রোড কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করি। এক্ষেত্রে খাল পাড়ের রাস্তা যাতায়াতের জন্য উন্মুক্ত করা, দরগা রোড ব্যবহার করা, পৌরসভার মধ্যে চলাচলের জন্য সকল অটোরিক্সাগুলো নির্দিষ্ট রঙের থাকা, ভোলা সদর রোডের ফুটপাত পর্যায়ক্রমে দখল মুক্ত করা এবং ফুটপাত ব্যবসায়ীদের জন্য বিকল্প জায়গা নির্ধারণ করা, যত্রতত্র পার্কিং না করা, ফুটপাতে মোটরসাইকেল পার্কিং না করাসহ ট্রাফিক সংশ্লিষ্ট বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নে জনপ্রতিনিধি ও ব্যবসায়ীদের গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
তিনি বলেন, আমাদের সকলের সম্মিলিত প্রয়াস ও সদিচ্ছাই পারে ভোলার যানজট নিরসন করতে।তাই পুলিশ সুপার ভোলা শহরের যানজট ও জনদূর্ভোগ নিরসনে জেলা পুলিশের সাথে ভোলাবাসীকেও কাজ করার আহবান জানান।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আসাদুজ্জামান, ভোলা পৌরসভা প্যানেল মেয়র সালাউদ্দিন লিংকন, ভোলা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ,ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন ফকির, ডিআইও-১, জেলা বিশেষ শাখা, ভোলা, পুলিশ পরিদর্শক শহর ও যানবাহন শাখা, ভোলা শহরের ব্যবসায়ী মালিক-শ্রমিকদের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার
লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ
লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস
ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা
বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান
বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত