বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২২শে সেপ্টেম্বর ২০২২ রাত ১০:১৬
৩৬৬
বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলার চরফ্যাসন উপজেলায় সৌদি আরবের এক প্রবাসীর বাড়িতে একটি দেশী পাতিহাঁস বৃহস্পতিবার ভোরে আবারও কালো ডিম পেড়েছে। এ পর্যন্ত মোট ২টি ডিম পেড়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অবিশ্বাস্য এই খবর ছড়িয়ে পড়লে প্রতিদিনই উৎসক জনতা ওই বাড়িতে ভীড় জমাচ্ছে। এদিকে প্রাণী সম্পদ বিভাগ ওই হাঁসের কালো ডিম পারার কারন উৎঘাটনের জন্য ২ জন কর্মকর্তাকে পর্যবেক্ষনের জন্য দায়িত্ব দেয়া হয়েছে।
স্থানীয়রা জানান, ভোলার চরফ্যাশন উপজেলার জিন্নাগড় ইউনিয়নের ৪নং ওয়ার্ডে দাসকান্দি এলাকায় আবদুল মান্নান রাঢ়ী বাড়ীর সৌদি প্রবাসী আব্দুল মতিনের স্ত্রী তাসলিমা বেগম ঘরোয়াভাবে ১১টি পাতিহাঁস লালন পালন করে। এর মধ্যে একটি হাঁস ৯ মাস বয়সী ও । বাকি হাঁসগুলো ৬/৭ মাসের। বুধবার সকালে তার হাঁসের খোপে (ঘরে) বড় হাঁসটি কালো ডিম দেয়। ডিমের রং গাঢ় কালো দেখে তাসলিমা মনে করেন অন্যকোন প্রজাতির ডিম হতে পারে। প্রথমে তিনি ভয় পান। এর পর বাড়ির অন্যদের দেখালে এঘটনা এলাকায় দ্রæত ছড়িয়ে পড়ে। পাতি হাঁসের কালো ডিম দেখতে ওই বাড়িতে লোকজন গিয়ে ভীড় জমায়। প্রবাসী আব্দুল মতিন জানান, বৃহস্পতিবার দ্বিতীয় দিন আরো একটি ডিম পেড়েছে ওই হাঁসটি। স্থানীয়রা বলছে, পাতিহাঁসের কালো ডিম পাড়ার ঘটনা এই প্রথম। তাই এই অস্বাভাবিক ডিমের গবেষনা করে রহস্য উৎঘাট প্রয়োজন।
এ ব্যাপারে ভোলা জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ইন্দ্রজিৎ কুমার মন্ডল জানান, সাদারণত বাংলাদেশের চরাঞ্চলের যে হাঁস গুলো রয়েছে তাদের কোনটিই কালো ডিম পাড়ে না। চরফ্যাসনের পাতি হাঁসে কালো ডিম পাড়ার কারন অনুসন্ধানে তাদের দপ্তরের ২ কর্মকর্তাকে হাঁসটির গতিবিধি ও স্বাস্থ্য পরীক্ষার জন্য জন্য দায়িত্ব দেয়া হয়েছে। তার ৭ দিন পর্যবেক্ষন করবে। ৭ দিন পরও ডিমের রং যদি কালো হয় তা হলে তখন বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য পরীক্ষাগারে পাঠানো হবে।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত