অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ | ২১শে আশ্বিন ১৪৩৩

ভোলায় তেঁতুলিয়া নদীতে পরে কৃষ্ণচূড়া ফেরীর লষ্কর নিখোঁজ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৬ই সেপ্টেম্বর ২০২২ রাত ০৮:০৭

remove_red_eye

৩৯৪

 বাংলার কন্ঠ প্রতিবেদক : ভোলার তেঁতুলিয়া নদীতে ফেরি থেকে পরে গিয়ে মো. আমিরুল ইসলাম (২৫) নামে কৃষ্ণচূড়া ফেরীর লষ্কর নিখোঁজ হয়েছে। আজ  শুক্রবার সকাল সাড়ে ৮টায় ভোলা সদরের ভেদুরিয়া ফেরিঘাটে  ভোলা- বরিশাল নৌ-রুটে চলাচলকারী কৃষ্ণচূড়া ফেরী থেকে ইলিশ মাছ ধরতে গিয়ে  নদীতে পরে গিয়ে নিখোঁজ হয়। এ ঘটনার পর ফায়ার সার্ভিস, নৌ-পুলিশ ও কোস্ট গার্ড যৌথ উদ্ধার অভিযান করছে। কিন্তু বিকাল সোয়া ৪ টায় এ রির্পোট লেখা পর্যন্ত তারা কোন সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ আমিরুল ইসলাম  ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় সালতা গ্রামের বাসিন্দা। এদিকে নিখোঁজ আমিরুলের সদ্য বিয়ে করা স্ত্রী ও স্বজনদের আহাজারিতে ফেরিঘাটের পরিবেশ ভাড়ি হয়ে উঠেছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে ভোলার ভেদুরিয়া ফেরিঘাটে ফেরি কৃষ্ণচূড়া লোড হচ্ছিল। লোড শেষে ফেরীটি  বরিশালের লাহারহাট ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল। ফেরিতে গাড়ি লোড হওয়ার একপর্যায়ে লষ্কর আমিরুল ইসলাম  ফেরির পাশ দিয়ে ভাসমান একটি ইলিশ মাছ দেখতে পায়। একপর্যায়ে ওই ইলিশ মাছটি উঠাতে গিয়ে ফেরি থেকে পা পিচ্ছলে নদীতে পরে যায়। নদী তীব্র সোত থাকায় মুহুর্তের মধ্যে তিনি ফেরীর নীচে চলে যায়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করতে ফেরিতে থাকা অন্য স্টাফরা এগিয়ে আসলেও আমিরুল পানিতে তলিয়ে যায়।  এদিকে ফায়ার সার্ভিসের দুটি ডুবুরি দল নিখোঁজ আমিরুলকে উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ।
 ভোলা ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মো. হাফিজুর রহমান জানান, সংবাদ পেয়ে ভোলা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে য়াথমিক উদ্ধার অভিযান চালায়। তবে ভোলায় ডুবুরি দল না থাকায় বরিশাল থেকে একটি ডুবুরি দল এসেছে। তারা নদীতে উদ্ধার অভিযান চালাচ্ছে।
বিআইডবিøউটিসির ভেদুরিা -লাহারহাট ফেরি সার্ভিসের ব্যবস্থাপক (বাণিজ্য) কাওছার আহমেদ খান জানান, বিকাল পর্যন্ত  নিখোঁজ আমিনুলের কোনো সন্ধান পাওয়া যায়নি। উদ্ধারে অভিযান চলমান রয়েছে।

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

আরও...