বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৬ই সেপ্টেম্বর ২০২২ রাত ০৮:০৭
৩০৪
বাংলার কন্ঠ প্রতিবেদক : ভোলার তেঁতুলিয়া নদীতে ফেরি থেকে পরে গিয়ে মো. আমিরুল ইসলাম (২৫) নামে কৃষ্ণচূড়া ফেরীর লষ্কর নিখোঁজ হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৮টায় ভোলা সদরের ভেদুরিয়া ফেরিঘাটে ভোলা- বরিশাল নৌ-রুটে চলাচলকারী কৃষ্ণচূড়া ফেরী থেকে ইলিশ মাছ ধরতে গিয়ে নদীতে পরে গিয়ে নিখোঁজ হয়। এ ঘটনার পর ফায়ার সার্ভিস, নৌ-পুলিশ ও কোস্ট গার্ড যৌথ উদ্ধার অভিযান করছে। কিন্তু বিকাল সোয়া ৪ টায় এ রির্পোট লেখা পর্যন্ত তারা কোন সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ আমিরুল ইসলাম ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় সালতা গ্রামের বাসিন্দা। এদিকে নিখোঁজ আমিরুলের সদ্য বিয়ে করা স্ত্রী ও স্বজনদের আহাজারিতে ফেরিঘাটের পরিবেশ ভাড়ি হয়ে উঠেছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে ভোলার ভেদুরিয়া ফেরিঘাটে ফেরি কৃষ্ণচূড়া লোড হচ্ছিল। লোড শেষে ফেরীটি বরিশালের লাহারহাট ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল। ফেরিতে গাড়ি লোড হওয়ার একপর্যায়ে লষ্কর আমিরুল ইসলাম ফেরির পাশ দিয়ে ভাসমান একটি ইলিশ মাছ দেখতে পায়। একপর্যায়ে ওই ইলিশ মাছটি উঠাতে গিয়ে ফেরি থেকে পা পিচ্ছলে নদীতে পরে যায়। নদী তীব্র সোত থাকায় মুহুর্তের মধ্যে তিনি ফেরীর নীচে চলে যায়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করতে ফেরিতে থাকা অন্য স্টাফরা এগিয়ে আসলেও আমিরুল পানিতে তলিয়ে যায়। এদিকে ফায়ার সার্ভিসের দুটি ডুবুরি দল নিখোঁজ আমিরুলকে উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ।
ভোলা ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মো. হাফিজুর রহমান জানান, সংবাদ পেয়ে ভোলা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে য়াথমিক উদ্ধার অভিযান চালায়। তবে ভোলায় ডুবুরি দল না থাকায় বরিশাল থেকে একটি ডুবুরি দল এসেছে। তারা নদীতে উদ্ধার অভিযান চালাচ্ছে।
বিআইডবিøউটিসির ভেদুরিা -লাহারহাট ফেরি সার্ভিসের ব্যবস্থাপক (বাণিজ্য) কাওছার আহমেদ খান জানান, বিকাল পর্যন্ত নিখোঁজ আমিনুলের কোনো সন্ধান পাওয়া যায়নি। উদ্ধারে অভিযান চলমান রয়েছে।
জিজেইউএসের মাঠকর্মীদের সতেজীকরণ প্রশিক্ষণের উদ্বোধন
চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্সে নবজাতক শিশু রেখে চলে গেলেন মা
মানুষের সমর্থন পেয়েছি, এখন প্রতিশ্রুতি বাস্তবায়নের পালা: প্রধানমন্ত্রী
নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সহযোগিতায় দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর
বিএনপিসহ দলের তিন অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী
কলেজ শিক্ষার্থী ওয়াকিমুলের তৈরি স্মার্ট কারে চড়লেন প্রধানমন্ত্রী
কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার লাইফ সাপোর্টে
দরকষাকষিতে ঝুলে আছে বিজয়ের মুখ্যমন্ত্রিত্ব
দেশের ক্ষতি হলে নীরবে বসে থাকব না: জামায়াত আমির
সৌদি আরবে পৌঁছেছেন ৫০,১১১ বাংলাদেশি হজযাত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক