হাসনাইন আহমেদ মুন্না
প্রকাশিত: ১৪ই সেপ্টেম্বর ২০২২ রাত ০৯:২৯
৩৮৪
হাসনাইন আহমেদ মুন্না: জেলায় একটি ধর্ষণ মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদ-ের আদেশ দিয়েছে আদালত।রায়ে এক লাখ টাকা করে অর্থদ-ও প্রদান করা হয়।
বুধবার দুপুরে ভোলা জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নূরুল আলম মোহাম্মদ নিপু এ রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন দ-প্রাপ্তরা হচ্ছে- চরফ্যাশন উপজেলার চর যমুনা গ্রামের আ. জলিল রাড়ীর ছেলে মো. সেলিম ও একই উপজেলার চর নুরুল আমিন গ্রামের আবুল কাশেম হাওলাদারের ছেলে মো. নাসিম।
একই সাথে মামলার অপর চার আসামিকে এই ঘটনার সাথে সম্পৃক্ততা না পাওয়ায় বেকসুর খালাস দেয়া হয়েছে।
খালাসপ্রাপ্তরা হচ্ছে- চর নুরুল আমিন গ্রামের মো. বিল্লাল, চর যমুনা গ্রামের মো. বাবুল, মো. কালু ও মো. সামছুদ্দিন।
মামলার বিবরণে জানা গেছে, ২০০৪ সালের ৬ জুন চরফ্যাশন উপজেলার চর নুরুল আমিন গ্রামের এক নারীকে খাস জমি থেকে উচ্ছেদ করার জন্য রাতে ঘর থেকে একটি খোলা মাঠে নিয়ে আসামিরা পালাক্রমে ধর্ষণ করে। এ ঘটনার দুইদিন পর ৮জুন চরফ্যাশন থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়।
মামলাটি দীর্ঘ শুনানির পর আদালত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে দুই আসামিকে যাবজ্জীবন কারাদ- ও বাকী চার আসামিকে বেকসুর খালাস দেয়।
এই মামলার রায় ঘোষণার সময় দ-প্রাপ্ত আসামি মো. নাসিম আদালতে উপস্থিত ছিল। দ-প্রাপ্ত অপর আসামি মো. সেলিম পলাতক রয়েছে ।
মামলায় রাষ্ট্র পক্ষের আইনজীবী ছিলেন এ্যাডভোকেট হুমায়ুন কবির ও আসামি পক্ষের আইনজীবী এ্যাডভোকেট মাহবুবুল হক লিটু।
ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার
লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ
লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস
ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা
বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান
বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত