বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৩ই সেপ্টেম্বর ২০২২ রাত ০৮:৩৩
৩২৭
সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সক্ষমতা নিয়ে সংশয় থাকলে আগেভাগেই নির্বাচন কমিশনের (ইসি) দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর জন্য সংস্থাটির কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।
দ্বাদশ জাতীয় নির্বাচন সুষ্ঠু না হলে আগামী প্রজন্ম কাউকেই ক্ষমা করবে না- ইসি কর্মকর্তাদের উদ্দেশে এ সতর্কবার্তাও দেন জাপা চেয়ারম্যান।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে উপস্থিত গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
নির্বাচন কমিশন ক্ষমতাসীনদের ভাষায় কথা বলছে উল্লেখ করে জিএম কাদের বলেন, দায় এড়াতেই নির্বাচন কমিশন আগাম অনেক কথা বলছেন। ইসি সদস্যরা বলছেন, নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করা তাদের কাজ নয়। অথচ তাদের বোঝা উচিত, সব দলের অংশগ্রহণ নিশ্চিত না হলে নির্বাচনও গ্রহণযোগ্য হবে না।
ইভিএম প্রসঙ্গে জিএম কাদের বলেন, বেশিরভাগ রাজনৈতিক দলের মতামত উপেক্ষা করে নির্বাচন কমিশন হঠাৎ করে ইভিএমে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে। নির্বাচন কমিশন বলেছে, সব দল চাইলে ব্যালটে নির্বাচন হবে। আসলে নির্বাচন কমিশনের বলা উচিত ছিল সবাই চাইলে ইভিএমে নির্বাচন করা হবে।
তিনি বলেন, ব্যালট পেপারে নির্বাচন বিদ্যমান ব্যবস্থা এবং তা সবার কাছে গ্রহণযোগ্য। দেশের মানুষ ব্যালটেই ভোট দিতে চায়। তাছাড়া উন্নত বিশ্বসহ প্রতিবেশী অনেক দেশ এখন ইভিএম বর্জন করছে। নির্বাচন কমিশনের উচিত একটি স্বচ্ছ নির্বাচন আয়োজনে চেষ্টা করা।
জাপা চেয়ারম্যান আরও বলেন, যদি পাঁচ বছর পর পর রাজনীতিবিদদের সাধারণ মানুষের কাছে যেতে হয় তাহলেই সব ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত হবে। দুটি দলই (আওয়ামী লীগ ও বিএনপির প্রতি ইঙ্গিত করে) রাষ্ট্রক্ষমতায় গেলে আর ক্ষমতা ছাড়তে চায় না। এ কারণেই দেশের নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়েছে।
সুত্র জাগো
ভোলায় হাম-রুবেলার টিকা পাবে দুই লাখ ৮৮ হাজার ৯২২ শিশু
লালমোহনে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন ।। চলবে ৯ মে পর্যন্ত
বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার: মাফরুজা সুলতানা
জনগণ হারানো গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে : প্রধানমন্ত্রী
পরীক্ষার্থীরা হাসিমুখে কেন্দ্রে আসবে, হাসিমুখেই বের হবে: শিক্ষামন্ত্রী
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: তথ্য প্রতিমন্ত্রী
সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর তালিকা প্রকাশ
এসএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে পরীক্ষকের সংখ্যা বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী
দুর্নীতি করলে ২৪ ঘণ্টা এই মন্ত্রণালয়ে থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী
ভোলাশিবপুরে গৃহবধূ হত্যার প্রধান আসামি গ্রেফতার, ছুরি উদ্ধার
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক