বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১১ই সেপ্টেম্বর ২০২২ রাত ১০:৩১
৩৫২
অমিতাভ অপু : ভোলায় ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালকে দালাল মৃুক্ত করতে অবশেষে সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নিয়েছেন জেলা প্রশাসক। ডাক্তারদের চেম্বারসহ গুরুত্বপূর্ন স্থানে সিসি ক্যামেরা স্থাপন হবে। রবিবার জেলা আইন শৃঙ্খলা বিষয়ক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। ওই সভায় অভিযোগ করা হয়, ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে দালালদের কারনে সাধারণ রোগীরা স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। প্রতি ডাক্তারের চেম্বারের সামনে সার্বক্ষনিক অবস্থান করেন দুই/ তিন জন দালাল । ডাক্তারের কক্ষ থেকে রোগি বের হলেই দালালরা প্রেসক্রাইপসহ কাগজপত্র টেনে নিয়ে যান। সকল পরীক্ষা নিরীক্ষা দালালদের নির্দির্ষ্ট ডায়গনস্টিক সেন্টারে করতে বাধ্য করে। কয়েকটি ক্লিনিক ও ডায়গনষ্টিক সেন্টারের মালিকরা তাদের নিয়োগকৃত দালালদের দৈনিক মুজরি দেন রোগী আনার উপর নির্ভর করে। বিষয়টি ওপেন সিক্রেট হলেও ব্যবস্থা নিচ্ছেন না হাসপাতালের তত্বাবধায়কসহ স্টাফরা। তিন মাস আগে সিসি ক্যামেরা লাগানোর প্রস্তাব থাকলেও বাস্তবায়নের কোন উদ্যোগ নেন নি । তত্বাবধায়ক ডাঃ মোহাম্মদ লোকমান হাকিম জানান, সিসি ক্যামেরা স্থাপনের জন্য গণপূর্ত বিভাগকে ব্যবস্থা নিতে বলেছেন। ওই বিভাগ কাজ করছেন না। অভিযোগ রয়েছে হাসপাতালের ভেতরের একটি চক্র চাচ্ছে না ওই হাসপাতাল দালাল মুক্ত হোক। কোন রোগী বা তার স্বজনরা দালাল এড়িয়ে হাসপাতালে পরীক্ষা নিরীক্ষা করতে গেলে হাসপাতাল টেকনিশিয়ানরা জানেিয় দেন , রিএজেন্ট সরবরাহ নেই, তাই হাসপাতালে পরীক্ষা নিরীক্ষা হবে না। ফলে বাধ্য হয়ে রোগীরা দালালের মাধ্যমে প্রাইভেট ক্লিনিকে পরীক্ষা নিরীক্ষা করেন। আইন শৃঙ্খলা বিষয়ক সভায় তত্বাবধায়ের পক্ষে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক ডাঃ মনিরুজ্জামান। তিনি অবশ্য জানান, নানা কারনে তারা অনেক কিছু বাস্তবায়ন করতে পারছেন না।
জেলা প্রশাসক মোঃ তৌফিক ই লাহী চৌধুরী জানান, সিসি ক্যামেরা দেখে দালালদের চিহ্নিত করে ঝটিকা অভিযান চালিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। উপজেলা ভাইস চেয়ারম্যান জানান, ভোলার ১৯ লাখ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তার পরিষদের পক্ষ থেকে সিসি ক্যামেরা স্থাপন করা হবে। প্রথম পর্যায়ে ১০টি ক্যামেরা স্থাপন করার উদ্যোগ নেয়া হয়েছে। এদিকে ওই সভায় জেলা প্রশাসকের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তামিম আল ইয়ামিন, অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান, দৌলতখান উপজেলা চেয়ারম্যান মনজুর আলম খান, উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, প্রেসক্লাব সভাপতি এম. হাবিবুর রহমান, প্রবীন সাংবাদিক আবু তাহের, সাবেক অধ্যক্ষ প্রফেসর দুলাল চন্দ্র ঘোষ, জেলা সমাজসেবা বিভাগের উপ-পরিচালক মোঃ নজরুল ইসলাম, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গৌরাঙ্গ চন্দ্র দে, প্রেসক্লাব সম্পাদক অমিতাভ অপুসহ বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তাগন। সামনের শারদীয় দুর্গাপূজা ও জাতীয় নির্বাচনকে সামনে রেখে একটি চক্র অরাজগতা সৃষ্টির পায়তারা যাতে করতে না পারে, সেদিকে নজরদারি বাড়ানো হয়েছে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার।
লালমোহনে মোমবাতি জ্বালিয়ে চলছে অর্ধবার্ষিক পরীক্ষা
খামেনির জানাজার দিনও গাজা-লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ১০
‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান
ইউনিয়ন ও পৌরসভায় অক্টোবরে ভোটের আয়োজন চলছে: ইসি
গুলশান লেকের পরিবেশ রক্ষা ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার নির্দেশ প্রধানমন্ত্রীর
শিশুরাই জাতির ভবিষ্যৎ, দেশগড়ার সৈনিক: ডা. জোবাইদা রহমান
১৮ অঞ্চলে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে
এইচএসসির তৃতীয় দিনে রেকর্ড ৪৮ বহিষ্কার
প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ
নিজেরা কাজ করে স্বাবলম্বী দেশ গড়তে হবে : মির্জা ফখরুল
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক