অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

বোরহানউদ্দিন পৌরসভার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৪ঠা জুন ২০১৯ রাত ১০:৫৩

remove_red_eye

৯১২

আবদুল আজিজ,বোরহান উদ্দিন : পবিত্র মাহে রমজান উপলক্ষে ভোলার বোরহানউদ্দিনে পৌর মেয়র আলহাজ্ব রফিকুল ইসলামের আয়োজনে ও তার সভাপতিত্বে মুসলিম উম্মার শান্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়াম্যান আবুল কালাম আজাদ, বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা খাতুন রেখা, থানার ওসি ম. এনামুল হক। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর কর্মকর্তা কর্মচারী, উপজেলা বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য, আ’লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ইফতার ও দোয়া মাহফিলে মুসলিম উম্মার শান্তি কামনার পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক বানিজ্যমন্ত্রী,  বর্তমান ভোলা-১ আসানের সংসদ সদস্য তোফায়েল আহমেদ সহ আ’লীগ সরকারের সকল মন্ত্রী ও সংসদ সদস্যদের দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাযাত করা হয়। অনুষ্ঠানে আলী আজম মুকুল গত রোজায় সিংগাপুরে দীর্ঘদিন অসুস্থ থাকার কথা উল্লেখ করে আবেগপ্লুত হয়ে পড়েন। তার অসুস্থতায় ভোলা-২আসনের জনগন সহ পুরো ভোলার মানুষ তার জন্য যে দোয়া করেছেন, সে জন্য সকলের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এর আগে এ সংসদ সদস্য তার দুই উপজেলায় ঈদ উপলক্ষে ২০ হাজার শাড়ি, নগদ টাকা ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...