বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১০ই সেপ্টেম্বর ২০২২ রাত ০১:৩০
৬০০
আকতারুল ইসলাম আকাশ : ভোলায় বন্ধুদের সঙ্গে মোটরসাইকেল প্রতিযোগিতা দিতে গিয়ে মো. ফারদিন (২০) নামে দশম শ্রেণিতে পড়ুয়া এক স্কুল ছাত্র নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় দুইটি মোটরসাইকেলে থাকা আরো দুই শিক্ষার্থী আহত হয়েছেন। তাদেরকে ভোলা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে। শুক্রবার (৯ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে জেলার সদর উপজেলা ভোলা-ভেদুরিয়া আঞ্চলিক সড়কের মাদরাসা বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফকির এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত ফারদিন সদর উপজেলা ২নং পূর্ব ইলিশা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড কালুপুর গ্রামের পুলিশ কর্মকর্তা (এসআই) মো. হোসেনের ছেলে। ফারদিন ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সদর মডেল থানার সেকেন্ড অফিসার মো. মামুন হোসেন জানান, দুইটি মোটরসাইকেল নিয়ে ফারদিন ও তাঁর ৫ বন্ধুরা ভোলা খেয়াঘাট থেকে মোস্তফা কামাল বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেল দুইটির গতি ছিল বেপরোয়া। তাঁরা মোটরসাইকেল দুইটি প্রতিযোগিতা করে চালিয়েছিলেন। বেপরোয়া গতি নিযে় মোটরসাইকেল দুইটি ভোলা-ভেদুরিয়া আঞ্চলিক সড়কের মাদরাসা বাজার সংলগ্ন এলাকায় এসে পৌঁছালে ফারদিন যে মোটরসাইকেলটি চালিয়েছিল সেটি বা দিকে মোড় দিলে পাশে থাকা মোটরসাইকেলের সঙ্গে লেগে গিয়ে সে (ফারদিন) মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যায়। তাৎক্ষণিক স্থানীয়রা তাকেসহ তাঁর মোটরসাইকেলে থাকা দুই বন্ধুকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসক ফারদিনের অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে বরিশাল শেরে-বাংলা (শেবাচিম) মেডিকেল কলেজে প্রেরণ করেন। সেখানের দায়িত্বরত চিকিৎসক জানায় ফারদিনের মাথা মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে। মাথার খুলি ভেঙে ভিতরে ডুকে গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যেতে হবে।
দুপুর ১টার দিকে শেবাচিম হাসপাতাল থেকে তাকে ঢাকা নেয়ার পথে মাদারীপুর জেলায় এম্বুলেন্সে তাঁর মৃত্যু হয়। পুলিশের এ কর্মকর্তা আরো জানান, এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
ভোলায় নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
ভোলা সরকারি মহিলা কলেজ শিক্ষক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত নতুন নেতৃত্বে আবদুল হালিম
বোরহানউদ্দিনে নিয়ন্ত্রণ হারিয়ে নসিমন উল্টে চালক নিহত
চরফ্যাশনে জমি নিয়ে বিরোধে ব্যবসায়ীর শতাধিক গাছ কর্তন
তজুমদ্দিনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
মনপুরায় অন্ধ প্রতিবন্ধী স্বামী তিন সন্তান নিয়ে ঝড়ে বিধ্বস্ত ঘরে বসবাস সাহারা খাতুনের দরকার সবার আর্থিক সহযোগিতা
লালমোহনে মোমবাতি জ্বালিয়ে চলছে অর্ধবার্ষিক পরীক্ষা
খামেনির জানাজার দিনও গাজা-লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ১০
‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান
ইউনিয়ন ও পৌরসভায় অক্টোবরে ভোটের আয়োজন চলছে: ইসি
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক