বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৮ই সেপ্টেম্বর ২০২২ রাত ১০:১৯
৪৫৫
বাংলার কণ্ঠ প্রতিবেদকঃ দেশব্যাপী বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে আওয়ামী লীগ বিক্ষোভ মিছিল ও একই সময়ে যুবদলের শোক র্যালী বের করলে দুই গ্রæপ মুখোমুখি অবস্থান নেয়। এ সময় উভয় দলের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। তবে পুলিশের হস্তক্ষেপে কোন অপ্রিতিকর ঘটনা ঘটেনি। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে শহরের বরিশাল দালন এলাকায় এঘটনা ঘটে।
জানা যায়, নারায়নগঞ্জে যুবদলকর্মী শাওনের হত্যার প্রতিবাদে ভোলার শহরের মহাজনপট্টি দলীয় কার্যালয় থেকে ভোলা জেলা যুবদল একটি শোক র্যালি বের করে। অপরদিকে একই সময় দেশব্যাপী বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে বাংলাস্কুল মোড় থেকে শহরে বিক্ষোব মিছিল বের করে আওয়ামী লীগ। একই সময় যুবদল ও আওয়ামী লীগের মিছিল দুইটি ভোলার শহরের চকবাজারের মাথায় বরিশাল দালান এলকায় আসলে পুলিশের বাঁধার মূখে পড়ে। এ সময় রাস্তার দুইপাশে অবস্থান নিলে আওয়ামী লীগ ও যুবদল নেতাকর্মীদের মধ্যে সাময়িক উত্তেজনা বিরাজ করে। পুলিশ উভয় পক্ষকে দুই দিকে ফিরিয়ে দেয়। পরে আওয়ামী লীগ ও যুবদলকর্মীরা তাদের দলীয় কার্যালয়ে গিয়ে সমাবেশ করে। জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সমাবেশে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মোঃ সফিকুল ইসলাস, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: ইউনুস, সদর উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাস প্রমুখ। অপর দিকে জেলা যুবদলের কার্যালয়ের সামনে জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল কাদেরের সেলিম, সিনিয়র সহ-সভাপতি ফখরুল ইসলাম ফেরদৌস, সাংগঠনিক সম্পাদক মনির হোসেন প্রমুখ।
ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার
লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ
লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস
ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা
বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান
বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত