অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ৯ই অক্টোবর ২০২৬ | ২৪শে আশ্বিন ১৪৩৩

সরকারের খাদ্যবান্ধব কর্মসূচীর ফলে কমছে চালের দাম : খাদ্যমন্ত্রী

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৮ই সেপ্টেম্বর ২০২২ রাত ০৮:১৬

remove_red_eye

৪৩৪

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন, বর্তমান সরকারের খাদ্যবান্ধব কর্মসূচী গ্রহণের ফলে সারাদেশে প্রতি কেজিতে চালের দর ৫ থেকে ৬ টাকা করে কমে গেছে। কয়েক দিনের মধ্যে চালের মূল্য আরও কমবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ওএমএস কর্মসূচী চালু করায় চালের দর সহনশীল পর্যায়ে রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। 
মন্ত্রী বৃহষ্পতিবার  সকাল ১১টায় নওগাঁর পোরশা উপজেলার সড়াইগাছী মোড়ে ওএমএস বিতরণ কেন্দ্র পরিদর্শন করতে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সারাদেশে নিরবচ্ছিন্ন, সুষ্ঠভাবে ওএমএস চাল-ডাল বিতরণ হচ্ছে। এসব কর্মসূচীতে পিছিয়ে পড়া জনগোষ্ঠি, দরিদ্র- নিম্ন আয়ের পরিবার ও তৃতীয় লিঙ্গের মানুষ অগ্রাধিকার পাচ্ছেন। সাংবাদিকদের এক প্রশেরœ জবাবে তিনি বলেন, বিতরন কার্যক্রমে এখন পর্যন্ত কোথাও কোন অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি। অনিয়ম হলে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে বলে ডিলারদের প্রতি খাদ্যমন্ত্রী হুশিয়ারী উচ্চারণ করেন। 
তিনি বলেন, চলতি রোপা আমন মৌসুমে কৃষকরা যাতে উৎপাদিত ধানের নায্য মূল্য পায় সেদিকে লক্ষ্য রেখে পরিকল্পনা গ্রহণ করা হবে। 
পরিদর্শনকালে মন্ত্রী উপকারভোগী সাধারণ মানুষের সাথে কথা বলেন এবং তাদের খোঁজ খবর নেন। খাদ্য বিভাগ, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

সুত্র বাসস

ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ

ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ

চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ

চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ

ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা

ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা

জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ

জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প

বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে

ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালী

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালী

আরও...