অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ | ২১শে আশ্বিন ১৪৩৩

ভোলায় আখের বাজার মূল্য ভালো হওয়ায় কৃষকদের মুখে হাসি

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৭ই সেপ্টেম্বর ২০২২ রাত ১০:১৭

remove_red_eye

৪৭৮

জুয়েল সাহা বিকাশঃ গত দুই বছর সফলতার মূখ দেখেনি ভোলার আখ চাষীরা। জোয়ারের পানি ও ক্ষেতে রোগ, পোকা-মাকড়ের আক্রমের কারণে আখ চাষ করে লোকসান গুনতে হয়েছিল চাষীদের। তবে এবছর ভোলায় আখের ব্যাপক ফলন হওয়ায় বিগত বছরের লোকসান পুষিয়ে উঠার স্বপ্ন দেখছেন কৃষকরা। ক্ষেতে রোগ পোকা-মাকড়ের আক্রাম না থাকায় আখের ব্যাপক ফলন পেয়েছেন কৃষকরা। আর বাজারের আখের ভালো দাম পাওয়ায় হাসি ফুটে উঠেছে কৃষকদের মুখে।

সরেজমিনে গিয়ে জানা গেছে, এবছর ভোলার সাত উপজেলায় ৭শ’ হেক্টর জমিতে আখের আবাদ হয়েছেন। আবহাওয়া আনুকূলে থাকায় ক্ষেতে রোগ, পোকা-মাকড়ের আক্রমন তেমন না হওয়ায় ব্যাপক ফলন হয়েছে আখের। এখন প্রতিদিনই সকাল থেকেই উৎসাহ নিয়ে ক্ষেত থেকে আখ কেটে বিক্রি করছেন কৃষকরা। তবে বাজারের আখের ভালো দাম হওয়ায় হাসি ফুঁটে উঠেছেন কৃষকদের মূখে।

ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কৃষক মোঃ দুলাল আহমেদ জানান, তিনি এবছর ৩২ শতাংশ জমিতে আখের চাষ করেছেন। এ পর্যন্ত সব মিলে ৪০ হাজার টাকার আখ বিক্রি করেছেন। এখন পর্যন্ত ৭০ হাজার টাকার আখ ক্ষেত থেকে বিক্রি করেছেন। আরো ২০/২৫ হাজার টাকার আখ বিক্রি করতে পারবেন।

কৃষক মোঃ জাকির হোসেন জানান, গত দুই বছর জোয়ারের পানির আক্রমন ও রোগ, পোকা-মাকড়েরর কারণে আখ চাষ করে লোকসান হয়েছে। এবছর ক্ষেতে জোয়ারের পানি, রোগ ও পোকা-মাকড়েরর আক্রমন তেমন নেই। তাই আখের ব্যাপক ফলন হয়েছে। এবছর আখ চাষ করে আমরা কৃষকরা অনেক লাভবান হবো।

কৃষক মোঃ নিজাম জানান, তিনি গত ৫/৬ বছর ধরে আখের চাষ করে আসছেন। কিন্তু বাজারে আখের ভালো দাম তিনি ওই বছরগুলোতে পাননি। কিন্তু এবছর সিজনের শুরুনেই আখের দাম বাজারে অনেক চড়াও পাচ্ছেন। এতে তিনিসহ কৃষকরা অনেক খুশি।

এই ইউনিয়নের পাতা বেড়িয়ে গ্রামের কৃষক মোৎ শহিদ জানান, এবছর সার ও কীট নাশকের দামটা একটু বেশি হওয়ায় আমাদের সমস্যা হয়েছে। তবে যদি এবছর সার ও কীট নাশকের কম হতো তাহলে আমরা গত বছরগুলোর লোকসান পুষিয়ে অনেক লাভবান হতাম।

ভোলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ হাসান ওয়ারিসূল কবীর জানান, গত দুই বছর লোকসান হওয়ায় এবছর অনেক কৃষক আখ চাষে নিরউৎসাহিত হয়েছেন। যার কারণে আখের আবাদও কম হয়েছে। তবে জোয়ারের পানির হানা ও রোগ, পোকা-মাকড়ের আক্রমন না থাকায় এবছর যারা আখ চাষ করেছেন তারাই সফল হয়েছেন। 

এদিকে এবছর ভোলার সাত উপজেলায় আখ চাষের লক্ষমাত্র ছিলো ৭৬৫ হেক্টর। আর আবাদ হয়েছে ৭শ’ হেক্টর। আর লক্ষমাত্রার চেয়ে ৬৫ হেক্টর কম।

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

আরও...