অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ | ২১শে আশ্বিন ১৪৩৩

ভোলায় ট্রাফিক সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৫ই সেপ্টেম্বর ২০২২ রাত ১০:০০

remove_red_eye

৪৭০

বাংলার কণ্ঠ প্রতিবেদকঃ "ট্রাফিক আইন মেনে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি " এই প্রতিপাদ্যে সড়কের দুর্ঘটনা এড়াতে ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভোলায় ট্রাফিক সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ভোলা জেলা পুলিশ এর উদ্যোগে এবং শহর ও যানবাহন শাখা, ভোলা এর আয়োজনে সোমবার (০৫ সেপ্টেম্বর) মোস্তফা কামাল বাসস্ট্যান্ড প্রাঙ্গনে এ সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ভোলা শহর ও যানবাহন শাখার টি আই মোঃ আব্দুল গণি এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, জনগণের চাহিদা কি সে বিষয়ে আমাদের সকলের নজর দিতে হবে। জনগণ যেভাবে চায় সেভাবেই আমাদের যানবাহন সেবা প্রদান করতে হবে। এক্ষেত্রে যানবাহনের পরিবেশ সুন্দর করতে বাস মালিকদের পরামর্শ দেন এবং যাত্রীদের সাথে হয়রানিমূলক আচরণ না করার আহবান জানান।তিনি বলেন, যাত্রীরা আমাদের বিভিন্ন রকম হয়রানির খবর ও ভিডিও দিয়ে থাকেন, এগুলো সম্পূর্ণ অমূলক নয়। এ বিষয়ে কেউ যদি থানায় অভিযোগ জানায় তাহলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে উপস্থিত সকলকে সতর্ক করেন।

পুলিশ সুপার আরও বলেন, চালকের সঙ্গে ভাল ব্যবহার করতে হবে যাতে চালক ঠান্ডা মাথায় গতি নিয়ন্ত্রণ রেখে গাড়ি চালায়। মোটর সাইকেল চালকসহ আরহীদের অবশ্যই হেলমেট পড়তে হবে।সড়কে মৃত্যুর মিছিল রোধ করতে চালকদের পাশাপাশি পথচারী ও যাত্রীদের সচেতন হতে হবে। সকলকে ট্রাফিক আইন এবং সড়কে চলাচল বিধিমালা জানতে ও মানতে হবে। সড়ক দূর্ঘটনা রোধের জন্য কাউকে দোষারোপ নয়, বরং নিজে দায়িত্ব গ্রহন করতে হবে।

এ সময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ সরদার, বিআরটিএ এর সহকারি পরিচালক মোঃ মাহবুবুর রহমান, ভোলা, শহর ও যানবাহন শাখা ভোলা এর পুলিশ পরির্শক মোঃ মুশফিকুর রহমান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইউনুস মিয়া, প্যানেল মেয়র সালাউদ্দিন লিংকন, ভোলা প্রেস ক্লাব সভাপতি এম হাবিবুর রহমান,বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক  আবুল কালাম, স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ, বাস চালক-শ্রমিক সহ প্রিন্ট ও ইলেক্ট্রোনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

আরও...