বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৪ঠা সেপ্টেম্বর ২০২২ রাত ০৯:৫২
৮৩৩
বাংলার কন্ঠ প্রতিবেদকঃ ভোলার দৌলতখান উপজেলায় জোছনা বেগম (২৬) নামে দুই সন্তানের জননীর গলায় ফাঁস দেয়া ঝুলন্ত লাশ উদ্ধার করেছে দৌলতখান থানা পুলিশ।
রবিবার (৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলা চরপাতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড ওই গৃহবধূর স্বামীর ঘর থেকে এ লাশ উদ্ধার করা হয়।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত জোছনা বেগম ওই ওয়ার্ডের মাকসুদুর রহমানের স্ত্রী এবং দুই সন্তানের জননী।
ঘটনার পর থেকে আতœগোপনে আছেন স্বামী মাকসুদুর রহমান।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, দাম্পত্য জীবনে জোছনা বেগম সুখী ছিলেন। ঘটনার দিন সকালে সে বাড়িতে রান্নাবান্নাসহ অন্যান্য কাজকর্ম করেছিলেন। স্বামী মাকসুদুর রহমান বেলা সাড়ে ১২টার দিকে বাড়িতে এসে দেখেন জোছনা বেগম ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলে আছেন। তাৎক্ষণিকভাবে তাকে মাটিতে নামানো হয়। এরপর স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে আত্মগোপনে চলে যায় মাকসুদ।
ওসি আরও জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
লালমোহনে প্রথম ধাপে ৭ ইউপি নির্বাচন
ভোলায় ডিমের পুষ্টিগুণ ও নিরাপদ খাদ্য গ্রহণে সচেতনতামূলক ক্যাম্পেইন
ভোলায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
ভোলায় কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির মানববন্ধন
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন
ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ : রিজভী
বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর
এনআইডি সেবা দুর্নীতি ও হয়রানিমুক্ত দেখতে চাই : সিইসি
ভোলায় জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত