বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৯শে আগস্ট ২০২২ রাত ১০:০৭
৫৭৬
পশ্চিম ইলিশা ইউপি চেয়ারম্যানের উদ্যোগ
বাংলার কণ্ঠ প্রতিবেদক : বর্ষার পানি নামার পথ বন্ধ করে দেওয়ায় প্রায় ৫০০ একরের এক বিশাল বিল গত কয়েক বছর ধরে অনাবাদি পড়েছিল। এতে একদিকে জলাবদ্ধতা অপর দিকে ফসল ফলাতে না পারায় চরম দুর্দশায় ছিলেন ওই এলাকার শতাধিক কৃষক পরিবার। গতকাল সোমবার স্থানীয় পশ্চিম ইলিশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উদ্যোগ নিয়ে ওই বিল থেকে পানি নিষ্কাসনের ব্যবস্থা করায় জনমনে স্বস্থি ফিরে এসেছে।
ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদুরচর গাম। এই গ্রামের মাঝে প্রায় ৫ শত একরের তিন ফসলি "সদুরচর বিল" । গত দুই দশক ধরে বিলের চারদিকে বাড়িঘর হয়ে যাওয়ায় বিলে জলাবদ্ধতা দেখা দেয়। এক পর্যায়ে বর্ষার পানি নেমে যাওয়ার জন্য বিভিন্ন পয়েন্টে ৫টি কালভার্ট তৈরি করা হয়। কিন্তু গত তিন বছর আগে স্থানীয় প্রভাবশালীরা নিজেদের ব্যক্তি স্বার্থে সবগুলো কালভার্টের মুখ বন্ধ করে দেয়। ফলে জলাবদ্ধতার সৃষ্টি হয়। জলাবদ্ধতার কারণে বছরের বেশিরভাগ সময় অনাবাদি থাকে গোটা বিল। বিশেষ করে ভরা বর্ষায় মানুষের বাড়িঘরও পানিতে ডুবে থাকায় দুর্ভোগ চরম আকার ধারণ করত।
এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে ওই ইউনিয়নের চেয়ারম্যান জহিরুল ইসলাম জহির ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে বিলের পানি অপসারণের ব্যবস্থা করেছেন।
স্থানীয় বাসিন্দা আবদুল খালেক চৌকিদার জানান, জলাবদ্ধতার কারণে তাদের কষ্টের সীমা ছিলনা। চেয়ারম্যান সাহেব নালা কেটে পাইপ বসিয়ে বিলের পানি যাতে খালে নেমে যেতে পারে সেই ব্যবস্থা করেছেন। এতে এলাকাবাসীর খুব উপকার হবে।
ইউনিয়নের চেয়ারম্যান জহিরুল ইসলাম জহির জানান, জলাবদ্ধতা দূর করবেন- এটি তার নির্বাচনী ওয়াদা ছিল। সেই ওয়াদা পুরণ করতে পেরে তিনি আনন্দিত।
লালমোহনে মোমবাতি জ্বালিয়ে চলছে অর্ধবার্ষিক পরীক্ষা
খামেনির জানাজার দিনও গাজা-লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ১০
‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান
ইউনিয়ন ও পৌরসভায় অক্টোবরে ভোটের আয়োজন চলছে: ইসি
গুলশান লেকের পরিবেশ রক্ষা ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার নির্দেশ প্রধানমন্ত্রীর
শিশুরাই জাতির ভবিষ্যৎ, দেশগড়ার সৈনিক: ডা. জোবাইদা রহমান
১৮ অঞ্চলে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে
এইচএসসির তৃতীয় দিনে রেকর্ড ৪৮ বহিষ্কার
প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ
নিজেরা কাজ করে স্বাবলম্বী দেশ গড়তে হবে : মির্জা ফখরুল
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক