বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৬শে আগস্ট ২০২২ রাত ১০:০৩
৪২৯
আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকারকে পরাজিত করাই বিএনপির মূল লক্ষ্য বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (২৬ আগস্ট) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এ কথা জানান তিনি।
সরকারকে উদ্দেশ করে মির্জা ফখরুল বলেন, এখন বাস্তবতা হচ্ছে ভয়াবহ ফ্যাসিবাদী ও মনস্টার আমাদের সবকিছু দুমড়েমুচড়ে ধ্বংস করে দিয়েছে। তাকে প্রতিহত এবং পরাজিত করাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য।
তিনি বলেন, অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে, আমার মনে হয় এই সময় নজরুল ইসলামকে যদি স্মরণ করি তাহলে আরও বেশি অনুপ্রাণিত হবো।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বর্তমানে বাংলাদেশে দুঃশাসন চলছে। এই দুঃশাসন থেকে মুক্ত হতে নজরুলের গান-কবিতা প্রতিটা মুহূর্তে প্রেরণা যোগাবে।
বিএনপির এই মুখপাত্র আরও বলেন, নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছেন ‘আমরা যখন যুদ্ধে যাবো নজরুলের গান গাইবো। যখন মিছিলে যাবো নজরুলের গান গাইবো। যখন কারাগারে যাবো তখনও নজরুলের গান গাইবো।’ তাই নজরুলকে কেউ ছোট করলেও এদেশের সাধারণ মানুষ সত্যিকারের বিজ্ঞজনেরা, দেশ প্রেমিকরা তাকে মাথার মুকুট করে নিয়েছে।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কৃতিত্বের কথা বলতে গিয়ে রিজভী বলেন, বাংলা সাহিত্যে যতগুলো কবি সাহিত্যিক আছে তার মধ্যে নজরুল হলেন অনন্য।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নজরুল গবেষক ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কবি আবদুল হাই শিকদার ও আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ব্যাপারী প্রমুখ।
সুত্র জাগো
ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ
চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ
ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা
জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক
সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী
রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প
বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে
ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত